কানাডা পিডিআইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. বিনায়ক সেন, ড. এম এম আকাশ
ড. বিনায়ক সেন, ড. এম এম আকাশ

‘অক্টোবর বিপ্লব ও সমকালীন বিশ্ব’ শীর্ষক দিনব্যাপী মতবিনিময় সভা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন। এ জন্য গঠিত প্রস্তুতি কমিটির এপ্রিল মাসের সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৯ এপ্রিল। ওই দিন বিকেল ৪টায় বাঙালি পাড়ার কেন্দ্রস্থল ২৮৮৩ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগের (পিডিআই) নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৩ জুন অনুষ্ঠেয় মতবিনিময় সভা ও নাগরিক সমাবেশ আয়োজনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ‘অক্টোবর বিপ্লব ও সমকালীন বিশ্ব’ শীর্ষক ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ২৫৫০ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের হোপ ইউনাইটেড চার্চে। প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্ব করেন পিডিআই-এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে। সভাটি পরিচালনা করেন পিডিআই-এর সমন্বয়ক মাহবুব আলম। এতে ২৩ জুন অনুষ্ঠেয় সভা ও সমাবেশ আয়োজনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রস্তুতি কমিটির সভাপতি ড. আজিজুল হক। বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পিডিআই-এর যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক, সংগঠক নাসির উদ দুজা, স্বপন বিশ্বাস, সোলায়মান তালুতসহ অনেকে।
সভার শুরুতে সদ্য প্রয়াত প্রখ্যাত কবি বেলাল চৌধুরী, কমরেড সত্য মৈত্র ও কমরেড গজনফর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাঁদের জীবনী ও আদর্শ নিয়ে আলোচনার মাধ্যমে স্মরণ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রস্তুতি সভায় বক্তারা জানান, আমন্ত্রিত মূল বক্তা হিসেবে অর্থনীতি ও পরিকল্পনাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ এবং বিশিষ্ট দারিদ্র্য ও উন্নয়ন-বিষয়ক অর্থনীতিক ও শিক্ষক ড. বিনায়ক সেন উপস্থিত থাকবেন। তাঁরা ‘সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লেনিনের শেষ সংগ্রাম’ ও ‘যে সমাজতন্ত্র এখনো আসেনি’ শীর্ষক আলোচনা করবেন। অনুষ্ঠানের প্রথম পর্বে মতবিনিময় সভায় শুধু নিবন্ধিতরা অংশ নিতে ও প্রশ্ন করতে পারবেন। নিবন্ধনের জন্য কোনো অর্থ লাগবে না। তবে আসনসংখ্যা সীমিত। নিবন্ধিত অংশগ্রহণকারীরা চাইলে ই-মেইলের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন। অংশগ্রহণকারীদের সঙ্গে আসা শিশুদের জন্য পৃথক বেবি সিটিংয়ের ব্যবস্থাও থাকছে। রয়েছে বিরতির সময় মধ্যাহ্নভোজের আয়োজন।
সভায় জানানো হয়, আমন্ত্রিত দুই অতিথি দ্বিতীয় পর্বে সবার জন্য উন্মুক্ত নাগরিক সমাবেশে বক্তব্য রাখবেন। এই সমাবেশ বিকেল ৫টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ওই দিন অক্টোবর বিপ্লবের ওপর তথ্যচিত্র ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা পরিবেশিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মতবিনিময় সভায় যোগ দিতে আগ্রহী সবাইকে ৩০ মের মধ্যে প্রস্তুতি কমিটির সভাপতি ড. আজিজুল হক (৪১৬ ৩৫৭ ০২৫১), পিডিআই সমন্বয়ক মাহাবুব আলম (৬৪১ ৯০৯ ৪৬০৪), পিডিআই সংগঠক হাবিবুর রহমান (৪১৬ ৮৫৮ ৭১৯৫) ও যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দের (৬৪৭ ৮৬০ ০৭২১) নম্বরে ফোন করে নাম নিবন্ধন করতে হবে। এ ছাড়া [email protected] এই
ই-মেইলে যোগাযোগ করেও নিবন্ধন করা যাবে।