কানাডার কুইবেকে মসজিদে গুলিতে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ছবি: রয়টার্স
গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ছবি: রয়টার্স

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজের সময় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার রাতে মসজিদ কর্তৃপক্ষ সাংবাদিকদের এই তথ্য জানায়।

এর আগে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে থাকা কমপক্ষে ৪০ জন মানুষের ওপর অন্তত তিনজন বন্দুকধারী নির্বিচারে গুলি ছোড়ে।

গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। তবে তারা ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

মসজিদে গুলির পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স। ছবি: রয়টার্স
মসজিদে গুলির পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স। ছবি: রয়টার্স

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেন, ‘এখানে কেন এমন হামলা হলো? এটা বর্বরতা।’

গুলিতে কত লোক আহত হয়েছেন, তা জানা যায়নি। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।