কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিটির তালিকা নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হচ্ছে
কমিটির তালিকা নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হচ্ছে

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের ৭৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ৭ জুলাই রোববার ২০১৯-২২ সালের জন্য কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির সভাপতি জিয়াদুল হক জাহেদ ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছ থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুলিপি গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য শাহানারা রহমান ও আবদুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের শাখাওয়াত বিশ্বাস, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি জুনেদ এ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামানসহ যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জিয়াদুল হক জাহেদ সভাপতি ও হ‌ুমায়ূন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও স্টেট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ২৩ জুন কানেকটিকাটে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি জিয়াদুল হক ও সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন আহমেদ এক বিবৃতিতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি বদ্ধপরিকর। তাঁরা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।