কানেটিকাটে বাংলাদেশির দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানেটিকাটে নিজের দোকানে মাইনুল ইসলাম
কানেটিকাটে নিজের দোকানে মাইনুল ইসলাম

কানেটিকাটের পোর্টল্যান্ডে এক বাংলাদেশি অভিবাসীর দোকানে ডাকাতি হয়েছে। দোকানের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা নগদ অর্থসহ প্রায় ১০ হাজার ডলারের মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পেছনে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী মাইনুল ইসলাম নিউইয়র্কের পার্শ্ববর্তী রাজ্য কানেকটিকাটের পোর্টল্যান্ডে প্রায় ছয় বছর ধরে একটি গ্রোসারি দোকান পরিচালনা করছেন। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গত ২৭ নভেম্বর রাত ১২টার পর কোনো এক সময় মুখোশ পরা দুর্বৃত্তরা তাঁর দোকানের পেছনের দিকে একটি দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ নিয়ে গত ৬ বছরে মাইনুলের দোকানে দ্বিতীয় ডাকাতির ঘটনা ঘটেছে।
মাইনুল ইসলাম জানান, সিসি টিভির ফুটেজে দুজনকে দেখা গেছে। তাদের মুখে ও শরীরে ব্যান্ডেজ আছে। মুখ ঢাকা থাকায় জড়িতদের শনাক্ত করা যাচ্ছে না।
স্থানীয় পুলিশের ধারণা, এটি সংঘবদ্ধ বা পেশদার অপরাধীদের কাজ নয়। বরং থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাসে যে বাড়তি খরচ, সেটি জোগাড় করতে কিছু অপরাধপ্রবণ তরুণ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে, বারবার এই ডাকাতির ঘটনা তদন্ত করতে মাঠে নেমেছে পুলিশ।