কাপাসিয়া থানা অ্যাসোসিয়েশনের বনভোজন

কাপাসিয়া থানা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির উয়ান্টা পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. তমিজ উদ্দিন আহমেদ বনভোজনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা এ কে এম রাফায়েত মোল্লা, আশরাফ হোসেন মৃধা, উপদেষ্টা ও বনভোজনের আহ্বায়ক মোহাম্মদ শাহাজাহান, উপদেষ্টা সৌমিত্র চৌধুরী, পাভেল চৌধুরী, রঞ্জন রক্ষিত, সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহসভাপতি মো. শাহজাহান মোল্লা, মো. সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, যুগ্ম সম্পাদক ও বনভোজন সমন্বয়কারী সরকার আ. মতিন, সহ অর্থ সম্পাদক ও বনভোজন আয়োজন কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও বনভোজন অনুষ্ঠানের সঞ্চালক মো. আজমুল হুদা, মহিলা সম্পাদক নাসিমারা মৃধা, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ ফয়সাল, সহ ক্রীড়া সম্পাদক মো. মনির হোসেন, সহসাংস্কৃতিক সম্পাদক আসীফ আহম্মেদ, দপ্তর সম্পাদক মিথুন সাহা, আপ্যায়ন সম্পাদক এনামুল করিম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ ফকির, কার্যকরী সদস্য সারফুদ্দিন মোল্লা, মোহাম্মদ মাজাহারুল ইসলাম, রাজীব ফকির, মো. মঞ্জুর হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. ছাদিকুর রহমান, মো. হাফিজুর রহমান প্রমুখ।
সকালের নাশতা ও বারবিকিউ দিয়ে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এরপর কাপাসিয়া থানা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-এর সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে শুভেচ্ছা বক্তব্য রাখার অনুরোধ করেন।
এরপর ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদ ফয়সাল ও বনভোজন কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলামের পরিচালনায় খেলাধুলার পর্ব শুরু হয়। ফুটবল, মেয়েদের বালিশ খেলাসহ বিভিন্ন ইভেন্টের ফাঁকে তরমুজ, চকলেট, চা খাওয়া ব্যবস্থা করা হয়।
দুপুরের খাবার শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন। এই পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র লোন অফিসার মোহাম্মদ ফাহিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ ইনস্যুরেন্সের ফাইন্যান্সিয়াল সার্ভিস এক্সিকিউটিভ পরেশ সাহা, অ্যাটর্নি অ্যাট ল’ মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির সভাপতি মামুন ইসলাম, ই লেন্ডিং ক্রোপের লোন অফিসার কবির শাহরিয়ার, উপদেষ্টা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা ও বনভোজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহাজাহান, উপদেষ্টা আশরাফ হোসেন মৃধা, সৌমিত্র চৌধুরী, পাভেল চৌধুরী, রঞ্জন রক্ষিত, এ কে এম রাফায়েত মোল্লা, সাইফুল ইসলাম, সরকার আবদুল মতিন, সারফুদ্দিন মোল্লা, মোহাম্মদ মাজাহারুল ইসলাম, রাজিব ফকির, মো. মঞ্জুর হোসেন, মো. ছাদিকুর রহমান, দুলাল রায়, স্বজন বণিক, খন্দকার এনাম আকবর, রঙ্গন রায় প্রমুখ।
বক্তব্য শেষে খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর র্যাফল ড্র অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।