বর্তমানে আমেরিকানদের স্টুডেন্ট লোনের পরিমাণ দেড় ট্রিলিয়ন ডলারেরও বেশি। এই লোন এখন মহামারির আকার ধারণ করে অর্থনীতির মূলে আঘাত করেছে । গবেষণায় দেখা গেছে আমেরিকান শিক্ষার্থীরা এই টাকায় শুধু পড়াশোনাই করেনি, তাদের জীবনযাপনকেও এ ঋণ প্রভাবিত করছে। লোনের অর্থ তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে।
এখন ঋণের ঘানি টানতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। সুদ দিতে হচ্ছে চক্রবৃদ্ধি হারে। স্টুডেন্ট লোন আর শেষ হচ্ছে না অবসর নেওয়ার আগ পর্যন্ত। এক হিসাবে দেখা গেছে, শেষ পর্যন্ত প্রতি ডলার আয়ের ৮০ সেন্টই আগাম ঋণ নেওয়া।
ফেডারেল রিজার্ভ বোর্ডের এক গবেষণায় দেখা গেছে, স্টুডেন্ট লোন বৃদ্ধি পাওয়ায় বাড়ির বিক্রির কমেছে। নেরড ওয়ালট নামের প্রতিষ্ঠানের একটি গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যে শিক্ষার্থী ২০১৫ সালে গ্র্যাজুয়েশন করেছে ঋণ পরিশোধ করে অবসরে যেতে তাঁর ৭৫ বছর বয়স পর্যন্ত সময় লেগে যাবে । কলেজের ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীকে নির্দিষ্ট পরিমাণ ঋণ নিতে হয়। যদিও একজন ছাত্র গ্র্যাজুয়েট হওয়ার পর যে বেতন পায় তা উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রের চাইতে ৮০ শতাংশ বেশি।
গবেষণায় দেখা গেছে, এই ছাত্ররা চড়া সুদে বেশি ঋণ নেয় ঠিকই তবে সে ঋণ পরিশোধের জন্য উল্লেখযোগ্য পরিমাণে উপার্জন করে। অনেক সময় তা পরিশোধ করার তাগিদ অনুভব করে না। যার ফলে তাদের ঋণের ব্যালান্স অনাকাঙ্ক্ষিত পর্যায়ে বড় হতে থাকে ।
এটি এমন একটি পরিস্থিতি তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের সব শহরের ছাত্র ঋণ বড় হওয়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে । বর্তমানে গড় স্টুডেন্ট লোন ৩৮,৩৯০ ডলার। এর মধ্যে মধ্যম স্টুডেন্ট লোন বলা হয় ১০-২৫ হাজারের মধ্যে ঋণ গ্রহীতাকে। দুই শতাংশ ঋণ গ্রহীতা আছে যাদের স্টুডেন্ট লোনের পরিমাণ এক লাখ ডলার বা তারও বেশি।
আমেরিকার সর্বাধিক ঋণ গ্রহীতাদের সর্বোচ্চ গড় ঋণের পরিমাণ নির্ধারণ করার জন্য ২০১৮ সাল থেকে ট্রান্স-ইউনিয়ন ডেটা ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ালেট হাব গবেষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫১০ টি শহরে ২৫ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থী ব্যাচেলর ডিগ্রিধারীদের গড় আয় দ্বারা মধ্যম ঋণের ব্যালেন্স ভাগ করে নিয়ে কোন সিটিতে কত পরিমাণ ঋণ আছে তার হিসাব বের করা হয়েছে ।ওয়ালটহাব তাদের গবেষণায় যে শহরগুলি নির্বাচন করেছে সেখানে এমন ১০ টি সিটির তথ্য তারা পেয়েছে যেখানে প্রতিটি ডলারের জন্য জন্য ৮০সেন্টেরও বেশি ঋণ দেওয়া হয়েছে ।এখানে রয়েছে ১০ টি সিটির শিক্ষার্থীদের গড় আয় ও তাদের ঋণের পরিমাণ ।
যেমন জর্জিয়ার ডাকুলা শহরে মধ্যম স্টুডেন্ট লোন ২০,৬৫৫। এ শহরে গ্র্যাজুয়েট পাস কর্মীর গড় আয় ২৬,২৫০ ডলার। গড় আয় থেকে স্টুডেন্ট লোনের অনুপাত ৭৮: ৬৯।
উইলিয়াম হাবের বিশ্লেষণ অনুসারে, ওয়েস্ট অ্যারিজোনা সান সিটিতে স্টুডেন্ট লোনের পরিমাণ সর্বাধিক এবং এই গ্র্যাজুয়েটদের অর্জিত অর্থের প্রতি ডলারে ঋণের পরিমাণ ৮৪ সেন্টেরও বেশি। ওয়ালটহাব-এর পরামর্শ মতে, শিক্ষার্থীদের চাকরির আনুমানিক বেতনের তুলনায় বেশি ঋণ নেওয়া এড়িয়ে চলতে হবে এবং ব্যক্তিগত ঋণ থেকে সাবধান থাকতে হবে ।
সবচেয়ে বেশি ভুলের মধ্যে শিক্ষার্থীরা ঋণের শর্তাবলি পুরোপুরি না বোঝা এবং গ্র্যাজুয়েশন পর কী পরিমাণ অর্থ শোধ করতে হবে সে বিষয়ে অজ্ঞতার কারণেই স্টুডেন্ট লোনের পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে।