কারাগার পরিদর্শনে যাবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্ব পালনকালে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট সে দেশের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করছেন। ছবি: এএফপি
দায়িত্ব পালনকালে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট সে দেশের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করছেন। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাবেন। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনাকীর্ণ মার্কিন কারা ব্যবস্থার সংস্কারই তাঁর এই পরিদর্শন-কর্মসূচির উদ্দেশ্য।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দায়িত্ব পালনকালে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট সেদেশের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করছেন।
ওকলাহোমার এল রেনো কারাগার পরিদর্শনকালে ওবামা ন্যায্য দণ্ড প্রদান, সাবেক কয়েদিদের অঙ্গীভূত করতে অপেক্ষাকৃত পেশাদারিত্বসহ কারা ব্যবস্থা সংস্কারের অন্য পদক্ষেপগুলোর কথা বলবেন ওবামা।

বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনাকীর্ণ মার্কিন কারা ব্যবস্থার সংস্কারই ওবামার কারা পরিদর্শন-কর্মসূচির উদ্দেশ্য। ছবি: এএফপি
বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনাকীর্ণ মার্কিন কারা ব্যবস্থার সংস্কারই ওবামার কারা পরিদর্শন-কর্মসূচির উদ্দেশ্য। ছবি: এএফপি


কারাব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে ওবামার অন্যতম উদ্দেশ্য হবে কয়েদিদের কারা মেয়াদে পরিবর্তন আনা। এ ছাড়া অসামঞ্জস্যপূর্ণ দণ্ড দেওয়ার বিপক্ষেও তাঁর দৃঢ় অবস্থান।
পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে প্রায় ২২ লাখ কয়েদি আছে। বিশ্বের মোট কয়েদির প্রায় ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে রয়েছে। দেশটির জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম।