কার্টুন প্রদর্শন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাতালরেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি বিতর্কিত কার্টুন প্রদর্শন করতে চেয়েছিল বাকস্বাধীনতার পক্ষে কাজ করা একটি সংগঠন। তবে তা আটকে দিয়েছেন নগরের পরিবহন বিভাগের কর্মকর্তারা। ‘আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ’ (এএফডিআই) নামের সংগঠনটির আয়োজিত এক প্রদর্শনীতে কার্টুনটি প্রথম পুরস্কার পেয়েছিল। চলতি মাসের শুরুর দিকে টেক্সাসে ওই প্রদর্শনী চলার সময়ই অনুষ্ঠানস্থলের বাইরে দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে পুলিশ। ওয়াশিংটনের পরিবহন কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায়, রাজধানীর পাতালরেলে রাজনৈতিক, ধর্মীয় ও প্রচারণাধর্মী বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি