প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের পুলিশ প্রবাদপ্রতিম ব্লুজ সংগীতশিল্পী বিবি কিংয়ের মৃত্যু নিয়ে কথিত তদন্তের খবর অস্বীকার করেছে। এর আগে খবরে বলা হয়েছিল, কিংয়ের মেয়েরা তাঁর মৃত্যুর পেছনে বিষপ্রয়োগের সন্দেহ করে তদন্তের আহ্বান জানিয়েছিলেন। প্রয়াত শিল্পীর উত্তরাধিকার দেখাশোনা করা এস্টেট কর্তৃপক্ষ তাঁর মেয়েদের ওই দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তদন্তকারীরাও বুধবার বলেছেন, ৮৯ বছর বয়সী খ্যাতিমান এ শিল্পীর মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ তাঁরা অন্তত তখন পর্যন্ত পাননি। তবে তাঁরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবেন। বিবি কিং ১৪ মে লাস ভেগাসে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।
এএফপি