প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবস্থানরত রোবটযান কিউরিওসিটি আবার নিজের ছবি (সেলফি) তুলে পাঠিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) মহাকাশযানটি এখন রহস্যময় লাল গ্রহটির মাটির নমুনা সংগ্রহের কাজে ব্যস্ত। এবার একসঙ্গে ৫৭টি ছবি পাঠিয়েছে কিউরিওসিটি। এগুলো এর মঙ্গলে পৌঁছানোর ১২২৮তম দিন ১৯ জানুয়ারি তোলা। ২০১৪ সালে এক ‘মঙ্গলবর্ষ’ (৬৮৭ দিন) পূর্তি উপলক্ষেও সেলফি পাঠিয়েছিল কিউরিওসিটি। এটি গত ডিসেম্বর থেকে মঙ্গলের বালিয়াড়িতে বিচরণ করছে।
স্কাই নিউজ