কিছু লোক এরশাদের কান ভারী করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়া মাহফিলে সাংসদ নোমানসহ জাতীয় পার্টির নেতা–কর্মীরা
দোয়া মাহফিলে সাংসদ নোমানসহ জাতীয় পার্টির নেতা–কর্মীরা

কিছু লোক এরশাদের কান ভারী করেন। এরা পল্লিবন্ধুর বাসার নিচে প্রতিদিনই বসে থাকেন। তাঁর পেছনে পেছনে ঘুর ঘুর করেন। এরা এভাবেই তাঁর নেক-নজরে পড়ার কৌশল নিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সফল অস্ত্রোপচার ও রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নোমান এ সব কথা করেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে ২৫ অক্টোবর এ দোয়া অনুষ্ঠান হয়।
জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ শহিদুর রহমান, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর নুর বড় ভূঁইয়া, মাহবুবুর রহমান চৌধুরী, আলতাফ হোসেন ও মাহবুবুর রহমান অনিক, যুক্তরাষ্ট্র জাপার সহসভাপতি সাব্বির নুর, তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাপার সহসাধারণ সম্পাদক জাফর মিতা, যুক্তরাষ্ট্র শ্রমিক পার্টির সভাপতি আবদুল খালেক নান্নু, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ বি এম খায়রুল শায়রুল ও কেন্দ্রীয় সদস্য শাহাজাহান সাজু, যুক্তরাষ্ট্র যুব সংহতির সভাপতি আবদুল বাদের লিপু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাতা সরকার, জহিরুল করিম, উত্তম কুমার ডাকুয়া, কাজী আবদুল আউয়াল, মির্জা আজম, ফাজিন আহমেদ স্বর্ণা, শামছুন নাহারসহ জাপার বিপুলসংখ্যক নেতা-কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নোমান এরশাদের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের জন্য পল্লিবন্ধুর গভীর ভালোবাসা রয়েছে। তিনিই বলেছেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অন্য কোনো নেতার মুখ দিয়ে এমন বাস্তব কথা বের হয়নি।
নোমান আরও বলেন, এরশাদ প্রথম মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। তিনিই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল ও জিয়াউর রহমান হল স্থাপন করেন। তিনি কখনো কোনো নেতার বিরুদ্ধে কটু মন্তব্য করেননি। তিনি একজন ভদ্রলোক। যুক্তরাষ্ট্র জাপার ক্ষোভমূলক বক্তব্যের রেশ ধরে এই সাংসদ বলেন, কোনো কোনো নেতা যুক্তরাষ্ট্র থেকে লাগেজ ভর্তি করে ঢাকায় পৌঁছান। তিনি বলেন, এরা এরশাদের কান ভারী করেন। এরাই নিজেদের স্বার্থে তাঁকে বিভ্রান্ত করেন। এদের আর কোনো কাজ নেই। আর কোনো উপায় নেই।
নোমান আরও বলেন, নিজের পদ ঠিক রাখার জন্য অনেক নেতাই সত্যি কথা বলেন না। যে নেতা তৃণমূলের নেতা-কর্মীদের ব্যথা-বেদনা বোঝেন না, তিনি নেতা নন। যুক্তরাষ্ট্রে কমিটি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তিনি ব্যক্তিগতভাবে এরশাদকে বলবেন বলে জানান।