কিশোর হত্যায় অভিযুক্ত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান কিশোর জর্ডান এডওয়ার্ডস (১৫) হত্যাকাণ্ডে রয় অলিভার নামে পুলিশের এক শ্বেতাঙ্গ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তিনি গত শুক্রবার আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। গত ২৯ এপ্রিল রাতে টেক্সাসের ডালাস শহরে পুলিশের গুলিতে এডওয়ার্ডস নিহত হয়। স্থানীয় একটি বাড়িতে অপ্রাপ্তবয়স্কদের মদ্যপানের খবর শুনে অলিভারসহ পুলিশের দুই সদস্য অভিযান চালান। গোলাগুলি শুনে এডওয়ার্ডস গাড়িতে করে চার বন্ধুর সঙ্গে পালানোর চেষ্টা করে। এ সময় তার কপালে গুলি লাগে। এতে সে নিহত হয়। এ হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ প্রথমে বলেছিল, আত্মরক্ষার্থে অলিভার গুলি ছুড়েছিলেন। পরে একাধিক ভিডিও ফুটেজ পরীক্ষা করে ব্যতিক্রম দেখে পুলিশ অলিভারকে সাময়িক বরখাস্ত করে।