কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের তাজমহল পার্টি সেন্টারে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
নিউইয়র্কের তাজমহল পার্টি সেন্টারে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ২০১৮-২০১৯ মেয়াদে নির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩ নভেম্বর নিউইয়র্কের তাজমহল পার্টি সেন্টারে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আনোয়ার উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা আনিসুজ্জামান খোকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি, উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ফার্মাসিস্ট আবদুল আউয়াল সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য প্রকৌশলী এ কে এম আশরাফুল হক, সাবেক সভাপতি, উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিব রহমান হারুন, সাবেক উপদেষ্টা ও ট্রাস্ট্রি বোর্ডের সদস্য জাইদুল কবীর খান সারোয়ার, সাবেক সভাপতি সংগঠনের প্রধান উপদেষ্টা ও অভিষেক উদ্‌যাপন কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা মো. আবদুর রাজ্জাক, উপদেষ্টা তারকচন্দ্র পণ্ডিত, উপদেষ্টা শহীদুল হাসান ও শাহীনুর করীম খান, সহসভাপতি হুমায়ুন কবীর, ইমরুল হাসান ও আলী আহসান আকন্দ শামীম, সহসাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম হায়দার শামীম, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, সদস্য অধ্যাপক মো. আলী আকবর, সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ।
প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. এনামুল হক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত করেন নোভা এনাম, গীতা পাঠ করেন জয়শ্রী শর্মা। নবনির্বাচিত সভাপতি আনোয়ার বলেন, ‘আমরা ৭৩০ দিনের জন্য দায়িত্ব পেয়েছি। আমাদের সঙ্গে প্রতিষ্ঠাকালের পরীক্ষিত সমাজ কর্মীরা আছেন। এবারই গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। সবার সহযোগিতা নিয়ে বিগত ১৯ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দুই বছরে আমরা সংগঠনকে আরও গতিশীল করতে চাই।’
তিন শ জনের বেশি প্রবাসী কিশোরগঞ্জবাসীর উপস্থিতিতে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম হায়দার শামীম। প্রথমেই দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেন জ্যোতি শর্মা। আবৃত্তি করেন নিটল। সংগীত পরিবেশনা করেন প্রবাসের প্রিয় শিল্পী তানভীর শাহীন, সুগায়ক মো. কামরুজ্জামান, ক্লোজআপ ওয়ান তারকা শশী।
সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের অভিষিক্ত কমিটির (২০১৮-২০১৯) অন্য সদস্যরা হলেন—সহসভাপতি জয়ন্ত শর্মা বিশ্ব, হুমায়ুন কবীর, মো. ইমরুল হাসান, মীনা ইসলাম, কাজী হাসিব হাসান ও আলী আহসান আকন্দ (শামীম), সহসাধারণ সম্পাদক মো. জাবির হোসেন (তাকবীর) ও মহিবুর রশিদ (সুজন), সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আ. আলীম, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর জামিল (দীপু), সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম হায়দার (শামীম), শিক্ষা সম্পাদক তানভীর রায়হান (মিঠু), মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার (কিরণ), ধর্ম বিষয়ক সম্পাদক তপন বিশ্বাস, সহধর্ম বিষয়ক সম্পাদক ফয়সাল উদ্দীন খান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (জুয়েল), আইন বিষয়ক সম্পাদক রাফাত বিন মোক্তার রিমিক, কার্যকরী সদস্য মো: মেসবাহ উদ্দীন মুকুল, আশরাফুল আলম হিমেল, মো. নজরুল ইসলাম রাফিউল করিম খান সাজ্জাদ, মো. আছির উদ্দীন, অধ্যাপক মো: আলী আকবর, কারার মিজান , হাবিবুর রহমান (কামাল) ও সাইফুল ইসলাম।
বোর্ড অফ ট্রাস্টির সদস্যরা হলেন ফার্মাসিস্ট আ. আউয়াল সিদ্দিকী, প্রকৌশলী এ কে এম আশরাফুল হক, হাবিব রহমান হারুন, মো. জাইদুল কবীর খান (সারোয়ার)। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন—হেলাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোক্তার হোসেন, মো. আ: রাজ্জাক, তারক চন্দ্র পণ্ডিত, শহীদুল হাসান, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, শাহীনুর করিম খান শাহীন।