কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা
ইফতার মাহফিলে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্‌ক-এর ২১তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে জ্যামাইকার স্থানীয় একটি রেস্টুরেন্টের পার্টি হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার উদ্দিন। দোয়া পরিচালনা করেন প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ। পবিত্র কোরআন তিলাওয়াতসহ তিন পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক। ইফতার মাহফিলে অভিবাসী, প্রবাসী, দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ড মেম্বার ফার্মাসিস্ট মো. আবদুল আওয়াল সিদ্দিকী, সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড মেম্বার হাবিব রহমান হারুন, ট্রাস্টি বোর্ড মেম্বার মো. জাইদুল কবীর খান সারোয়ার, সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা শহীদুল হাসান, উপদেষ্টা মো. আ. রাজ্জাক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাওরান বাজার ও স্টার কাবার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—সহসভাপতি জয়ন্ত শর্মা বিশ্ব, সহসভাপতি মীনা ইসলাম, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সহসাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সহসাধারণ সম্পাদক মহিবুর রশিদ সুজন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম হায়দার শামীম, শিক্ষা সম্পাদক তানভীর রায়হান মিঠু, মহিলাবিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, কার্যকরী সদস্য মো. আছির উদ্দিন, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলামসহ বিপুলসংখ্যক প্রবাসী কিশোরগঞ্জ জেলাবাসী।
ইফতার মাহফিল শেষে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ২১তম বার্ষিক চড়ুইভাতি আগামী ১৪ জুলাই টমাসবুল পার্কে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সংগঠনের উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদকে প্রধান তত্ত্বাবধায়ক, মো. শহীদুল হাসানকে আহ্বায়ক ও মহিবুর রশিদ সুজনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠিত হয়।
পরে নৈশভোজের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।