কিশোরীকে হয়রানি, নারীর মুসলিমবিরোধী বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযুক্ত সেই নারী
অভিযুক্ত সেই নারী

ব্রুকলিনের বি-সিক্স বাসে বে পার্কওয়ে ও বে রিজপার্কেওয়ে হয়ে পঞ্চাশোর্ধ্ব একজন নারী যাত্রী আঠারো বছর বয়সী এক কিশোরীকে থুতু নিক্ষেপ করে। এ সময় ওই নারী মুসলিমবিরোধী বক্তব্য দেয়। পরে তার দিকে লক্ষ্য করে এক কাপ সোডা ছুড়ে মারে।
পুলিশ জানিয়েছে, নারী যাত্রীটি সিটি বাসে মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে ১৮ বছর বয়সী ওই কিশোরীকে আক্রমণ করেন। তিনি মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে ওই কিশোরীর দিকে থুতু মেরেছিলেন। এরপর তাকে লক্ষ্য করে কোমল পানীয় নিক্ষেপ করেছিলেন। ওই নারী কোমল পানীয় নিক্ষেপের পর বেনসনহার্স্টের বেরিজ পার্কওয়ে এবং বে রিজপার্কওয়েতে বাস থেকে বেরিয়ে আসেন।

পুলিশ জানায়, নারী যাত্রীটি প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা, ওজন প্রায় ২০০ পাউন্ড। তাঁর ত্বক সাদা, চুল বাদামি। তাকে সর্বশেষে ধূসর চশমা, ধূসর টি-শার্ট ও ট্রাউজার এবং কালো স্নিকার পরতে দেখা গিয়েছিল। তার বাদামি চুল
কমলা, হলুদ ও সাদা স্কার্ফের সঙ্গে বাঁধা ছিল। স্থানীয় কর্মকর্তরা এই ঘটনাকে ধর্মীয় উসকানিমূলক ঘটনা বলে অভিহিত করেছেন।