কুইন বিস গ্রুপের সামার গেট টুগেদার

সামার গেট টুগেদারে কুইন বিস গ্রুপের সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক গ্রুপ কুইন বিস-এর প্রথম সামার গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট কুইন্সের একটি পার্টি হলে গ্রুপের সদস্যদের নিয়ে এই আয়োজন করা হয়। এতে নিউইয়র্ক ছাড়াও আশপাশের রাজ্য থেকে সদস্যরা অংশ নিয়েছিলেন।

আনিকা ও ন্যান্সির উপস্থাপনায় আয়োজনের প্রথমেই কুইন বিস-এর অ্যাডমিন রুমা আহমেদ, নীহা বেবু, তানসুরা হাসি, জুঁই আহসান ও আনিকা তাসনিমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অ্যাডমিনরা সবাই এক সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

অ্যাডমিন আনিকা তাসনিম বলেন, করোনার কারণে দীর্ঘদিন অনেকের সঙ্গে দেখা না হওয়ায় এবং ঈদে সবার সঙ্গে মিলিত হতে না পারার কারণে এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা সবাই একত্রিত হয়েছেন।

অনুষ্ঠানে র‌্যাম্প শোর মাধ্যমে সদস্যরা নিজেদের উপস্থিতি জানান দেন। এরপর অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন—এমদাদ সুপার মার্কেট অ্যান্ড কনস্ট্রাকশনের এমদাদ ও নীহা লাবণ্য, অ্যাকাউন্টিং ক্রিনড ইন্‌ক-এর ভাইস প্রেসিডেন্ট জহিরুল আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট আমিরুল ইসলাম এবং নুসরাত ডিজায়ার এনপি কালেকশনের নুসরাত আয়েশা।

বক্তারা সবাই এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এ রকম অনুষ্ঠান আরও করার আহ্বান জানানোর পাশাপাশি ভবিষ্যতে কুইন বিস-এর যেকোনো কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নিমা, নিকি, সারাহ, সুরভী ও দীনা আদনান। চমৎকার নৃত্য পরিবেশনের জন্য নিমা ও দীনা আদনান পুরস্কৃত হন। আগত অতিথিদের মধ্যে সুন্দর সাজ সজ্জার জন্য তানজীন সুহানাকে পুরস্কৃত করা হয়। ফ্যাশন শো ও টিকটক প্রতিযোগিতায় পুরস্কৃত হন মোহনা সাইদ ও জান্নাত রাশেদ।

এ ছাড়া র‌্যাফল ড্র পর্বের বিজয়ীরা হলেন—তানসুরা হাসি প্রথম পুরস্কার, শাম্মী হোসাইন দ্বিতীয় পুরস্কার, নূরুল আজিম তৃতীয় পুরস্কার, নুসরাত আয়েশা চতুর্থ পুরস্কার, মো. লিটন পঞ্চম পুরস্কার, লিয়ানা সজীব ষষ্ঠ পুরস্কার ও দোলন সোনিয়া সপ্তম পুরস্কার।

নৈশভোজের পর সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১১ চ্যাম্পিয়ন কৃষ্ণা তিথি ও বুস্ট মিউজিক এন্টারটেইনমেন্টের শুভ গান পরিবেশন করেন।

এই আয়োজনের সহযোগিতায় ছিলেন—এমদাদ সুপার মার্কেট অ্যান্ড কনস্ট্রাকশনের এমদাদ ও নীহা লাবণ্য, অ্যাকাউন্টিং ক্রিনড ইন্‌ক-এর ভাইস প্রেসিডেন্ট জহিরুল আলম, গোল্ডেন এইজ হোম কেয়ারের শাহ নেওয়াজ, কমিউনিটি অ্যাকটিভিস্ট আমিরুল ইসলাম, নুসরাত ডিজায়ার এনপি কালেকশনের নুসরাত আয়েশা, স্টাইল উইথ ইন্‌ক-এর সুমারা রুমি, এরিস বুটিকের ফাহমিদা আফরোজ, দোয়া জুয়েলসের দীনা আদনান, জেরিন ক্লোজেট ইন্‌ক-এর ফারজানা কবির, উমা বুটিকের রুকসার জামান, ড্রেসলির রাজিয়া হ্যাপি, ড্রেসি ডেলের ইভানা আহমেদ, আরজে দেশি কালেকশনের মাহমুদা ইয়াসমিন জলি, মৌ জুয়েলারি, ওয়াও ডিজাইনার স্টুডিওর সাদিয়া লিয়া, সুলতান ক্লোজেট ইউএসএর পারভীন সুলতানা, অনলাইন দেশি ক্লথসের পপি, হ্যান্ডিপিকড বাই হাকিমুন ইউএসএর হাকিমুন নাহার, রুকসানাস হালাল ডিলাইটসের রুকসানা চৌধুরী, ডেকোরের ফিরোজ আখতার এবং এলিগেন্ট কালেকশন বাই নীহা ইউএসএর নীহা বেবু।