কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হচ্ছেন টিফানি কাবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদপ্রার্থী টিফানি কাবান
নির্বাচনের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদপ্রার্থী টিফানি কাবান

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদপ্রার্থী টিফানি কাবান ডিএ হিসেবে তাঁর বিজয় ঘোষণা করেছেন।

২৫ জুন রাত নয়টায় ভোট প্রদান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ ও ৩১ বছর বয়সী পাবলিক ডিফেন্ডার টিফানি কাবানের প্রাপ্ত ভোটে অল্প ব্যবধান লক্ষ্য করা যায়।

আপাতবিচারে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রাথমিক প্রতিযোগিতায় মেলিন্ডা কার্টজকে অল্প ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন প্রগতিশীল প্রার্থী টিফানি কাবান।

টিফানি কাবান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অল্প ব্যবধানে হলেও তিনি জয়ী হবেন সে ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন।

কাবান রাত ১১টার কিছু পরেই তাঁর বিজয় ঘোষণা করেন। তিনি সমর্থকদের বলেন, ‘প্রতিটি ভোট গণনা করা উচিৎ। ঈশ্বর চাইলে আমি অবশ্যই শীর্ষে আসতে পারব।’

কাবান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও দুই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী এলিজাবেথ ওয়ারেন এবং বার্নি স্যান্ডার্সের কাছ থেকেও অনুমোদন লাভ করেছেন। কাবান আমেরিকার ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি ও ডেমোক্রেটিক সোশ্যালিস্টকে ধন্যবাদ জানান।
বিজয় ঘোষণার পর কাবানের সমর্থকেরা কাবানের পক্ষে সমর্থন দিয়ে ‘ব্ল্যাক লাইফ মেটার’, ‘পিপল পাওয়ার্ড জাস্টিস’ এবং ‘নো নিউ জেল’ বলে স্লোগান দিতে থাকেন।
বিজয়ের পর অ্যাস্টোরিয়ার ডিটমার্স বুলেভার্ড স্টেশনে যাত্রীদের ধন্যবাদ জানানোর জন্য কাবান ২৬ জুন সকালে বের হন। তিনি হাসিমুখে সবার অভিনন্দনের জবাব দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাবান বলেন, ‘আমি আমার দলের সঙ্গে কথা বলেছি। আমরা স্বীকার করি যে ভোটের মার্জিন খুব সংকীর্ণ। তবে আমরা নিশ্চিত যে সিদ্ধান্তটি পরিবর্তন হবে না।’
মাত্র ৩১ বছর বয়সী ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই প্রার্থী ৩৯.৬ শতাংশ ভোট পেয়েছেন। কার্টজের ৩৮.৩ শতাংশ ভোটের সঙ্গে ৯৯ জনের পরিসংখ্যান রয়েছে। এটি ১.৩ শতাংশ পয়েন্ট বা ১০৯০ ভোটের সামান্য ব্যবধান। যদিও আগামী ৩ জুলাইর আগ পর্যন্ত প্রায় ৩৪০০ অনুপস্থিত ভোটারের ভোটের ব্যালট গণনা না করা পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হবে না।

এ ব্যাপারে জানতে চাইলে কাবান বলেন, ‘আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করব। আমাদের এখন অনেক কাজ করার আছে।’
রিচমন্ড হিলে জন্মগ্রহণকারী কাবানের অগ্রগতিশীল নীতিগুলি হলো—নগদ জামিন বন্ধ করা, রাইকার্স আইল্যান্ড বন্ধ করা। নির্বাচিত হলে তিনি আইস এজেন্টদের বিরুদ্ধে মামলা দায়ের করতে চান এবং যৌন কাজকে অপরাধ হিসেবে নেওয়া বাতিল করতে চান।
কাবানের প্রচারকেরা বলেছেন, তাঁরা কাবানকে দ্বিধাহীন চিত্তে বিজয়ী ঘোষণা করতে পারেন। কারণ ৩৪০০ অনুপস্থিত ভোটারের ব্যালটগুলো তালিকাভুক্ত সাতজন প্রার্থীর মধ্যে বিভক্ত হবে।

উডসাইডের একটি ক্লাবে কথা বলতে গিয়ে কাবান বলেন, ‘তারা বলল আমি বয়সে খুব ছোট, আমাকে দেখতে একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মতো মনে হয় না। আমরা তৃণমূল পর্যায় থেকে আন্দোলন গড়ে তুলতে পারিনি এবং তারা বলেছিল আমরা জিততে পারব না।’
কাবান বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ও অগ্রাধিকার হলো জনসাধারণের নিরাপত্তা। কালো, বাদামি ও নিম্ন-আয়ের মানুষদের অপরাধী না করেও আমরা জনসাধারণের নিরাপত্তা রক্ষা করতে পারি। যারা আমাদের সমর্থন করে না, আমি তাদের বিশ্বাস অর্জন করার জন্য কাজ করতে চাই।’

২৫ জুন এক টুইটার বার্তায় কাবান লিখেছেন, ‘এই সিস্টেম রূপান্তর করা সহজ না এবং তা রাতারাতি ঘটবে না। কিন্তু আমি প্রস্তুত। আমরা প্রস্তুত।’
তবে মেলিন্ডা কার্টজ গভর্নর অ্যান্ড্রু কুমো ও সাবেক কুইন্স ডেমোক্রেটিক পার্টির প্রধান জো ক্রাউলির সমর্থন পেয়েছিলেন। তিনি ভোট পুনর্গণনা চেয়ে বিবৃতি দিয়েছেন।