কুইন্স লাইব্রেরি হলিস শাখায় ফ্রি ইংরেজি শিক্ষার ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কুইন্স লাইব্রেরি হলিস শাখায় ফ্রি ইংরেজি শিক্ষার ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এটি হবে প্রারম্ভিক লেভেলের (বিগিনিং লেভেল) ক্লাস। যাঁরা এ ক্লাসে অংশ নিতে চান তাঁরা ওই দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় ২০২-০৫ হিল সাইড অ্যাভিনিউয়ে অবস্থিত হলিস লাইব্রেরিতে সশরীরে উপস্থিত হয়ে নিবন্ধন করতে পারেন।
সপ্তাহে দুই দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুক্রবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ক্লাস হবে। ক্লাসের মেয়াদ হবে তিন মাস। এই ইংরেজি ক্লাস সম্পর্কে জানতে চাইলে হলিস শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ জাহিদ জানান, প্রারম্ভিক লেভেলের ক্লাসের পর ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস হবে। যাঁরা এই দুই লেভেলের ক্লাসে সাফল্যের সঙ্গে শেষ করবেন তাঁরা অবশ্যই ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন। এই ক্লাসগুলো অভিবাসীদের জন্য ইংরেজি শিক্ষার একটি অপূর্ব সুযোগ। বিশেষ করে যারা এই দেশে নবাগত তাদের তিনি ধৈর্য ধরে এই ক্লাসগুলো করার আহ্বান জানান।
আগ্রহী সবাইকে নিজে উপস্থিত হয়ে নিবন্ধন করতে অনুরোধ করা হচ্ছে। ক্লাসে অংশগ্রহণের জন্য কোনো কাগজপত্র বা লাইব্রেরি কার্ডের প্রয়োজন নাই। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ৭১৮-৪৬৫-৭৩৫৫ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।