কুইন্স সোসাইটির বিজয় উৎসব

মহান বিজয় দিবস উপলক্ষে কুইন্স বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামস উদ্দিন। অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, উদ্যাপন কমিটির আহ্বায়ক মফিজুল ইসলাম ভূঁইয়া ও সদস্যসচিব শেখ মো. ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক মফিজুল ইসলাম ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন—সংগঠনের সভাপতি শামস উদ্দিন, প্রধান সমন্বয়কারী মাসুদুল হক, উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ, উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, উপদেষ্টা শাহ নেওয়াজ, সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দীকি, সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. মাসুক মিয়া, সহসভাপতি কাজী তোফায়েল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার যুক্তরাষ্ট্র কমান্ড মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক শিক্ষা সম্পাদক আক্তার হোসেন, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য আবদুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. জাভেদ উদ্দিন, অর্থ সম্পাদক মঈনুল ইসলাম, মহিউদ্দিন দেওয়ান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবু মুসা খান। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মঞ্চে কার্যকরী পরিষদ ও উপদেষ্টাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুইন্স বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কমিউনিটির তিনজন ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—৭১ রণাঙ্গনের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুর ইসলাম ও সমাজসেবক ছদরুন নুর।
এ সময় উপস্থিত ছিলেন—তুহিন মিয়া, আজাদ বাকির, মুক্তিযোদ্ধা আলী আহমেদ, খায়রুল ইসলাম, সালাউদ্দিন চৌধুরী, সিরাজুল হক, মোহাম্মদ আলী, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, রফিকুল ইসলাম, সরোয়ার খান, সোহরাব হোসেন, উপদেষ্টা কাজী আশরাফুল আলম, আকতার বাবুল, ফকর উদ্দিন, আবুল হোসেন ও বাংলা পত্রিকার কর্ণধার আবু তাহের।
সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন—বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন, ৭১ রণাঙ্গনের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, সৈয়দ আবদুল হাদী তনয়া তনিমা হাদী। তবলায় ছিলেন খ্যাতনামা তবলাবাদক তপন মোদক।