কুইন্সে ড্রিম লাইটারের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে কুইন্সে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক , সার্জিকাল গ্লাভস, ফেস কভার, অ্যালকোহল ওয়াইপস, অ্যালকোহল প্যাড, সু কভার) বিতরণ করছে ড্রিম লাইটার।
১৫ জুন ড্রিম লাইটার কুইন্স জ্যাকসন হাইটসে এই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামের বাক্স বিতরণ করেছে। এই কর্মসূচিতে ড্রিম লাইটারের প্রেসিডেন্ট ও সিইও ডি এম সবুজ, ডিরেক্টর অব ফিন্যান্স আবুল হায়াৎ এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মাসুদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মসূচি পরিচালনা করেন ড্রিম লাইটারের সদস্য খালেদুর রহমান, হিশাম হোসেইন, দেবেন্দ্র চ্যাটার্জিসহ স্বেচ্ছাসেবকেরা।
চলতি সপ্তাহে ম্যানহাটন, ব্রুকলিন ও ব্রঙ্কসেও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ করবে ড্রিম লাইটার। এ ছাড়া বেশ কিছু হাসপাতালের চিকিৎসক ও নার্সদের এই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম উপহার হিসেবে দেওয়া হবে। ড্রিম লাইটার এই মহামারিতে নিউইয়র্কের জনগণের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।
গত ২০ এপ্রিল ড্রিম লাইটার নিউইয়র্কের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ বিতরণ করছে। ড্রিম লাইটারের সদস্যরা কখনো হোম ডেলিভারি মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম পৌঁছে দিয়েছে মানুষের কাছে। আবার কেউ কেউ ড্রিম লাইটারের জ্যাকসন হাইটসের কার্যালয় এসব গ্রহণ করেছেন।