কুইন্সের দক্ষিণ এশীয় নেতাদের সঙ্গে নিউইয়র্কের লে. গভর্নরের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইন্সের দক্ষিণ এশিয়ান নেতাদের সঙ্গে ২৮ আগস্ট সোমবার নিউইয়র্ক স্টেটের লে. গভর্নর ক্যাথি হোকুল বৈঠক করেছেন। সেখানে দক্ষিণ এশীয় কমিউনিটির বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। ভারত, পাকিস্তানের নেতাদের পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী, কমিউনিটি লিডার ও অ্যাকটিভিস্ট মোহাম্মদ তুহিন, রোকেয়া আক্তার ও জয় চৌধুরী।