কুইন্সের পশ্চিমাংশে ফেরি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরের এই ফেরি সার্ভিস চতুর্থ এস্টোরিয়া, রুট লং আইল্যান্ড সিটি, রুজভেল্ট আইল্যান্ড এবং ইস্ট মিডটাউনকে যুক্ত করবে
নিউইয়র্ক নগরের এই ফেরি সার্ভিস চতুর্থ এস্টোরিয়া, রুট লং আইল্যান্ড সিটি, রুজভেল্ট আইল্যান্ড এবং ইস্ট মিডটাউনকে যুক্ত করবে

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটি ও এস্টোরিয়ার বাসিন্দাদের যাতায়াতের জন্য সুখবর। নানা ধরনের বিড়ম্বনা ও বিলম্বিত যাতায়াতের সমস্যাগ্রস্ত সাবওয়ের পরিবর্তে তারা পাচ্ছেন ফেরি সার্ভিস। আগস্ট মাসের শেষ দিকে ফেরি সার্ভিস পশ্চিম কুইন্সের সঙ্গে যুক্ত হচ্ছে। নগরের মেয়র ডি ব্লাজিও জুলাই মাসের শেষ সপ্তাহে ঘোষণা করেছেন, ২৯ আগস্ট নিউইয়র্ক নগরের ফেরি সার্ভিস চতুর্থ এস্টোরিয়া, রুট লং আইল্যান্ড সিটি, রুজভেল্ট আইল্যান্ড এবং ইস্ট মিডটাউনকে যুক্ত করবে। এর মাধ্যমে এস্টোরিয়া লাইন পশ্চিম ব্রুকলিন, রোকাওয়েজ এবং ম্যানহাটনের সঙ্গে যুক্ত হবে।
এই রুটের ফেরি ৩-১০ এস্টোরিয়া বুলেভার্ডে, হ্যালেটস কোভ খেলার মাঠের কাছে, রুজভেল্ট আইল্যান্ডে, কুইন্স বরো সেতু, লং আইল্যান্ড সিটির গ্যান্ট্রি প্লাজা স্টেট পার্ক, এফডিআর ড্রাইভের ইস্ট ৩৫ স্ট্রিট এবং ম্যানহাটনের পিয়ার ১১ ইত্যাদিতে যাত্রা বিরতি করবে।
মেয়র ব্লাজিও বলেন, বিভিন্ন রুটে ফেরি সার্ভিসের ক্রমবর্ধমান চাহিদা ও জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে নতুন রুটে ফেরি সার্ভিস চালু হচ্ছে। ভবিষ্যতে ফেরি সার্ভিস আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এ ফেরি সার্ভিসের ফলে নগরের যানজট হ্রাস পাবে বলেও মনে করা হচ্ছে।