কুমিরের কবলে শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বিশ্ববিখ্যাত বিনোদনকেন্দ্র ডিজনিল্যান্ড এলাকায় দুই বছর বয়সী এক শিশুকে পানিতে টেনে নিয়ে গেছে কুমির। গত মঙ্গলবার রাতে কুমিরটি শিশুটিকে ডিজনি গ্র্যান্ড ফ্লোরিডিয়ান রিসোর্ট এবং স্পার পাশের সেভেন সিজ লেগুনের তীর থেকে পানিতে টেনে নিয়ে যায়। এটি ছিল অ্যালিগেটর নামে পরিচিত স্থানীয় প্রজাতির ছোট আকারের কুমির। শিশুটির বাবা পানিতে নেমে সন্তানকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পনেরো ঘণ্টা অনুসন্ধানের পর পুলিশ জানায়, ‘শিশুটি যে এতক্ষণে মৃত, তাতে কোনো সন্দেহ নেই। সান্ত্বনা হিসেবে পরিবারকে আমরা লাশটা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করছি।’ বিবিসি|