কুমিল্লা মহানগর সোসাইটির মিলাদ

দুই নেতার স্বজনের মাগফিরাত কামনায় নিউইয়র্কের কুমিল্লা মহানগর সোসাইটির মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহসভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া লিটনের মা এবং কার্যকরী কমিটির নেতাদের স্বজনদের জন্য জ্যামাইকার স্টার কাবাবে অতি সম্প্রতি এ মিলাদের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইশতিয়াক রুমী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সারওয়ার খান বাবু। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান। মাহফিলে কমিউনিটি ও সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জহির মোল্লা, কামাল উদ্দিন ভূঁইয়া লিটন, রফিকুল ইসলাম ডালিম, মাইনুল করিম, কাজী আবু নাছের, লুৎফুর রহমান মাইনু, এনামুল হক পাখি, বদিউল আলম, মোহাম্মদ কাউছার আলম, মনিরুল হক, জিবরুল হক, মাহবুব পাটোয়ারী মানু, এ বি এম ইকবাল হোসেন, মো. হাসান, মো. আবুল হাসেম, হাবিবুর রহমান পিপুল, মো. হান্নান, মোস্তফা হায়দার, ফখরুল ইসলাম, মোজাম্মেল হক, হাসেম, সুমন ও কামাল প্রমুখ।