কুমিল্লা সমিতির ইফতার পার্টি ও বনভোজনের সময় ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে সমিতির কার্যকরী কমিটির সভায় বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সদস্যরা
জ্যাকসন হাইটসে সমিতির কার্যকরী কমিটির সভায় বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সদস্যরা

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ইফতার পার্টি ও বনভোজনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২২ জানুয়ারি জ্যাকসন হাইটসে সমিতির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৭ মে ব্রুকলিনে ইফতার পার্টি এবং ২৯ জুলাই লং আইল্যান্ডে বনভোজন হবে।
সভায় সিদ্ধান্ত হয়, ইফতার ও বনভোজনের স্থান পরে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খবিরউদ্দিন এ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর এ সরকারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন চিকিৎসক ডা. এনামুল হক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম। আলোচনায় অংশ নেন সহসভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সহসাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ বাছেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. এ সিদ্দিক পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল খান, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের আকন্দ, কার্যকরী সদস্য মো. ইউনুস সরকার, হাতেম আলী মারোয়ান, মো. নুরুল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, মো. মনিরুল আলম দিপু, মো. মিজানুর রহমান ও মো. আলী আকবর কিশোর।
সভায় জানানো হয়, ইফতার পার্টি ও বনভোজন উদ্‌যাপনে উপকমিটি গঠন করা হবে। সমিতির পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লাবাসী ও কমিউনিটির সবাইকে ইফতার পার্টি ও বনভোজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী বাংলাদেশে থাকায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন খবিরউদ্দিন এ ভূঁইয়া।