কুমিল্লা সোসাইটি অব নর্থের বর্ণাঢ্য পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকেরা
কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকেরা

প্রবাসের প্রজন্মকে বাংলা ভাষা আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রাখার সংকল্প এবং স্কুল-কলেজে আরও ভালো ফলাফলের প্রত্যাশায় অভিভাবকদের মনোযোগী হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে। ১৪ জানুয়ারি নিউইয়র্ক নগরের উডসাইডের কুইন্স প্যালেসে বিপুলসংখ্যক কুমিল্লাবাসীর উপস্থিতিতে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়। 

দুই পর্বে সাজানো অনুষ্ঠানের শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মো. মহিউদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. এনামুল হক। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব উর রহমান, সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক সরকার ইসলাম, উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কাজী আছাদ উল্যাহ, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের সাবেক সভাপতি অধ্যাপক মনির হোসেন খান, সাবেক সভাপতি মোশাররফ হোসেন খান, সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম, ইয়ার আহমেদ পাটোয়ারী, কুমিল্লা মহানগর সোসাইটির সভাপতি ইসতিয়াক রুমি, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য সারওয়ার খান বাবু, শিক্ষাবিদ আবদুর রহিম মাস্টার, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের সাবেক সাধারণ সম্পাদক কাজী রশিদ, জসিম উদ্দিন ভিপি, বৃহত্তর কুমিল্লা সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি খবির উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, কার্যকরী সদস্য ইউনুস সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের আমিন খান জাকির, বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম মাছুম, বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হক, সহসভাপতি মোকাদ্দেস হোসেন, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন, উদ্‌যাপন কমিটির সদস্যসচিব সৈয়দ শরীফ।
অনুষ্ঠানে মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৫ জানুয়ারি ছিল মার্টিন লুথার কিং জুনিয়র দিবস। আমেরিকার জাতীয় ছুটির দিন। আফ্রিকান-আমেরিকান লুথার কিংয়ের নেতৃত্বে কঠোর সংগ্রামের ফলশ্রুতিতে অভিবাসীরা এখন বহুবিধ অধিকার ভোগ করছেন বলে মুজিব-উর রহমান উল্লেখ করেন।
প্রধান অতিথি ডা. এনামুল হক বলেন, পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতি স্থাপনই এই সংগঠনের মূল উদ্দেশ্য। কমিউনিটির কল্যাণে কুমিল্লাবাসী সব সময় ঐক্যবদ্ধ। আমাদের এ সংগঠনের প্রত্যেক সদস্যকে সামাজিক ও কল্যাণমূলক কাজে আরও বেশি ভূমিকা রাখতে হবে।
স্বাগত বক্তৃতা করেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক সরকার ইসলাম। তিনি বলেন, ‘১৭ বছর আগে প্রতিষ্ঠিত এই কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে ইতিপূর্বে প্রবাসের মুক্তিযোদ্ধাদের স্বর্ণপদক প্রদান, নতুন প্রজন্মের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বাংলাদেশের কৃতি ব্যক্তিদের সম্মাননা জানানো হয়েছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত কুমিল্লাবাসীকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশেষ করে নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে অর্জিত অর্থে কুমিল্লায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা মোশাররফ হোসেন খান চৌধুরীকেও সম্মাননা দেওয়া হয়েছে।
মনির হোসন খান বলেন, বহু আশা, আকাঙ্ক্ষা আর ভালোবাসায় অনেক বাধা উপেক্ষা করে এই সংগঠনের পথচলা। শিক্ষানুরাগী মোশাররফ খান বলেন, ‘মানুষের কল্যাণে কাজে আন্তরিকতা থাকলে অর্থ কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। যার প্রমাণ আমি। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সব প্রবাসী আমাকে দোয়া করছেন-এটিই আমার অনুপ্রেরণা।’
অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কাজী আছাদ উল্যাহ প্রবাসী মায়েদের প্রশংসা করে তাঁদের প্রতি আরও মনোযোগ বাড়ানোর আহ্বান জানান।
সভাপতি গোলাম মো. মহিউদ্দিন সোসাইটির সম্মানে প্রতিহিংসার ঊর্ধ্বে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা প্রতিষ্ঠার পর থেকে দেশ ও প্রবাসে কুমিল্লাবাসী কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন তনিমা হাদী, রিপন, দেলোয়ার, জুয়েল, প্রমি। শুরুতে সংগীত পরিবেশন করেন রিপন। সবশেষে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তনিমা হাদী। টানা এক ঘণ্টা তিনি সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আবদুল মান্নান দেলোয়ার, মোকাদ্দেস হোসেন, মাঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন, আকবর হোসেন, আবদুল্লাহ আল মামুন, ফেরদৌস খান, শাহিনা আফরোজ, এমডি দেলোয়ার হোসেন, এমডি আবু আহমেদ, সৈয়দ শরীফ, মো. রেজাউল করীম, মো. আজাদ প্রমুখ।