কুমিল্লা সোসাইটির ঈদ পুনর্মিলনী
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক-এর ঈদ পুনর্মিলনী ও বিবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কের ভ্যালি স্ট্রিম স্টেট পার্কের মনোরম পরিবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় তিন শতাধিক লোকের অংশগ্রহণে এ ঈদ পুনর্মিলনী ও বিবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাছলিমা পাটোয়ারির পরিচালনায় বিবিকিউ পার্টি উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম ভূঁইয়া। শুরুতে বৈশ্বিক মহামারিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে তাছলিমা পাটোয়ারি সাধারণ সম্পাদকের দায়িত্ব আ স ম খালেদুর রহমানের কাছে হস্তান্তর করলে তিনি অনুষ্ঠান পরিচালনায় অংশ নেন।
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া সালাউদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রী তাহমিনা চৌধুরীকে সংগঠনের কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এমন দুর্দিনে এই সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির আহ্বায়ক মো. আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুল আলম, প্রধান সমন্বয়কারী সালাউদ্দিন চৌধুরী ও সদস্যসচিব সাইদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান তাছলিমা পাটোয়ারি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাকটিভিস্ট খবির উদ্দিন আহমেদ ভূঁইয়া ও কাজী তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাজী আবদুর রশিদ, বশির আহমেদ, মোহাম্মদ আবু মুছা, নাজমুল হাসান, শওকত পাটোয়ারি, সেলিম রেজা, মো. একরামুল হক, মনসুর আহমেদ মিয়াজী, ওয়ালী আহমেদ সরকার, জিল্লুর রহমান, সাব্বির আল-রাইন, মো. মাঈন উদ্দিন, মো. আলম বিপু, সিরাজুল ইসলাম, মো. আবদুল মতিন, মোহাম্মদ হাবিব উল্লাহ, এইচ আর ভূঁইয়া, নজরুল ইসলাম, শাহিন আলম খান, কাইয়ুম মিয়াজী, সঞ্জিত মৃধা, হাসিনা আক্তার, জাকির হোসেন, সাইদুজ্জামান, গোলাম সাঈদ, রাজন হাসান, ইন্দ্রজিৎ সাহা, আবু কাউছার, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মনির হোসেন, সোহেল সরকার, সাদিকুর শিকদার, মোরশেদ আলম, শাওন মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে নারীদের হাঁড়ি-ভাঙা খেলা। প্রায় অর্ধ শতাধিক নারীর অংশগ্রহণে যৌথভাবে বিজয়ী হন রোকসানা আক্তার ও আইরিন সুলতানা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মো. আবুল হোসেন ও তাছলিমা পাটওয়ারী। অনুষ্ঠানে পার্কে রান্না করা খাবারের পাশাপাশি ছিল মতিন সুইটসের সুস্বাদু খাবার। ছিল প্রবাসের জনপ্রিয় শিল্পী মণিকা দাস ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম সাঈদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
সবশেষে অনুষ্ঠিত হয় বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ মনিরুল আলম ও সালাউদ্দিন চৌধুরী। পরে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আহমদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।