কুমিল্লা সোসাইটির জমকালো অভিষেক

আমেরিকায় বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসের এ অনুষ্ঠানে ছিল জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।
অভিষেকে শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল বাশার মিলন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা মো. হালিম মুন্সী, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মাস্টার সিরাজুল ইসলাম ও মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি মো. এনামুল হক। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা আহমেদ শরিফ, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্ক-এর সভাপতি আবদুস শহিদ, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুর রহমান, আবু তালেব চৌধুরী, ফরিদ আলম, আহসান হাবিব, এ ইসলাম মামুন, সারওয়ার চৌধুরী, কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান। এ সময় আরও ছিলেন অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মিয়া মোহাম্মদ দুলাল, প্রধান পৃষ্ঠপোষক আবুল বাশার মিলন, প্রধান সমন্বয়কারী সৈয়দ আবদুল মতিন, সদস্যসচিব মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, পৃষ্ঠপোষক মাস্টার সিরাজুল ইসলাম, সমন্বয়কারী জাকির হোসেন এবং যুগ্ম সদস্যসচিব রিপন সরকার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবরিনা সুলতানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুল বাশার মিলন, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মাস্টার সিরাজুল ইসলাম, মো. আফজালুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা আবদুস সালাম, খান মো. সেলিম, আবদুর রউফ প্রমুখ।
সহযোগিতায় ছিলেন আসাদুর রহমান খান, মো. ছেফাত উল্লাহ খান, মোহাম্মদ জুয়েল, রফিকুল ইসলাম আখন্দ, সালমা সুমি, কামাল হোসেন, মো. কামাল হোসেন, মো. ইউনুস খান, মো. মমতাজ উদ্দিন, সৈয়দা নুসরাত জাহান ও মোস্তফা আহমেদ ভূঁইয়া। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দ ও সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তাঁরা বলেন, আমাদের প্রধান কাজই হবে দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী রাজিব, কৃষ্ণা তিথি, আমান, গাজী এস এ জুয়েল, সাবরিনা সুলতানা, রোশনারা কাজল, কাজি জাকির। নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের জারিন মাইশা।