কুমিল্লা সোসাইটির বর্ণাঢ্য বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে শিশুদের জন্য ছিল নানা আয়োজন
বনভোজনে শিশুদের জন্য ছিল নানা আয়োজন

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে আমেরিকায় বসবাসরত কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।
সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বনভোজন উদ্বোধন করেন প্রধান অতিথি এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলী আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা এবং সাবেক সভাপতি আবুল বাশার মিলন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পেয়ার আহমেদ, প্রধান সমন্বয়কারী মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব আ স ম খালেদুর রহমান, যুগ্ম সদস্যসচিব তসলিমা পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, আজহারুল ইসহাক খোকা, উপদেষ্টা মোফাজ্জল হোসেন, নুরুল ইসলাম, ইউনুস সরকার, মিয়া মোহাম্মদ দুলাল, শওকত পাটোয়ারী, আবু তালেব চান্দু, আবদুর রহমান, ফেরদৌস আলম, এম আর সেলিম, মনিরুল ইসলাম, আবদুল খালেক, রেহানউদ্দিন আকন্দ, আবদুল হালিম মুন্সী, শামসুদ্দীন বশীর, ফারুক আহমেদ মিয়াজী, মাইনউদ্দিন, মোহাম্মদ সেলিম, বিল্লাল হাজারি, মোস্তফা, আবদুল কাদের, ফিরোজ আকন্দ, আশরাফুল আলম পাপ্পু, লিটন, মো. আকরামুল হক, লোকমান হোসেন, মো. এইচ আর ভূঁইয়া, মনসুর আহমেদ মিয়াজী, কামরুন নাহার, শোভা বেগম, শিরিন আক্তার শিল্পী, ইসরাত জাহান, তাহমিনা চৌধুরী, রুবি কাদের, মাহরুবা আহমেদ, সাব্বির আল রাইন, রোকেয়া বেগম, রাবিয়া খাতুনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি এনামুল হক কুমিল্লা সোসাইটির প্রশংসা করে বলেন, এ সংগঠনটি সব সময় শৈল্পিক মননে বিভিন্ন সৃজনশীলতার উৎকর্ষ সাধনে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে।
বনভোজন কমিটির আহ্বায়ক আলী আহমেদ অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে। বনভোজনকে সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান পৃষ্ঠপোষক আবুল বাশার মিলন তাঁর বক্তব্যে বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই বনভোজন সফল হয়েছে।
উদ্বোধন শেষে শুরু হয় ছোট থেকে বড় সব নারী-পুরুষের খেলাধুলার পর্ব। শিশুদের দৌড় প্রতিযোগিতায় অসংখ্য শিশু-কিশোর অংশ নেয়। এরপর শুরু হয় ক্রিকেট ফ্যান্টাসি গেম। খেলা শেষে আইটি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন চ্যাম্পিয়ন এবং সংগঠনের কার্যকরী সদস্য সাইফুল আলম রানার আপ ট্রফি অর্জন করেন। ক্রিকেট ফ্যান্টাসি গেমটি স্পনসর করেন সংগঠনের সভাপতির স্ত্রী শিরীন আক্তার শিল্পী।
বনভোজনে বাড়তি আনন্দের মাত্রা যোগ করে নারীদের বালিশ খেলা। খেলায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন জান্নাত আলম সুমী, মিসেস রহমান ও জেসমিন রহমান।
বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল প্রদর্শনী ফুটবল ম্যাচ। সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দের নেতৃত্বে আর্জেন্টিনা বনাম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ব্রাজিলের মধ্যকার ম্যাচে ব্রাজিল ১-০ গোলে জয় লাভ করে। একমাত্র জয়সূচক গোলটি করেন সাব্বির আল রাইন। তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। এ ছাড়া ফুটবল খেলায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন পঞ্চাশোর্ধ জামাল হোসেন, আখলাছ, জামিল মিয়াজী, হাবিবউল্লাহ, জুবায়ের মিয়াজী, বাবু, এইচ এম মিজান ও আলম।
ভোজনবিলাসী সবার জন্য পরিবেশন করা হয় খলিল বিরিয়ানি হাউসের সুস্বাদু খাবার। এরপর শুরু হয় নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী মামুন ও ত্রিনিয়া হাসানের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী মামুন ও ত্রিনিয়া তাঁদের গানে বনভোজনকে আনন্দময় করে তোলেন। এ ছাড়া বাসে ভ্রমণকারীদের গান গেয়ে মুগ্ধ করেন শিল্পী আরিফ মাহমুদ ও সংগঠনের প্রচার সম্পাদক আবুল আলীম মিয়া।
সবশেষে অনুষ্ঠিত হয় বিশেষ আকর্ষণ র‌্যাফল ড্র। প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট জেতেন আলম সরকার। দ্বিতীয় পুরস্কার ৫২ ইঞ্চি এলইডি টিভি জেতেন ফারহানা মিতু এবং তৃতীয় পুরস্কার ল্যাপটপ জেতেন এইচ এম মিজানুর রহমান। ফুড কুপন থেকেও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী।
বনভোজনটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন এইচ এম মিজানুর রহমান, সাইফুল আলম, জামাল হোসেন, ইউনুস খান, মিজানুর রহমান খান, তাছলিমা আক্তার, মাইশা আকন্দ, সাদিয়া চৌধুরী, সামিহা চৌধুরী, আসিফুল আকন্দ, ছবি রানীসহ আরও অনেকে। এ ছাড়া ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ফ্যামিলি ফার্মেসি, স্টার্লিং ফার্মেসি, আলাস্কা গ্রোসারি, এ বি সি ওয়্যারলেসসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষভাবে সহযোগিতা করেন।
পরিশেষে সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দ তাঁর সমাপনী বক্তব্যে বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।