কুমিল্লা সোসাইটির মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে কুমিল্লা সোসাইটির সদস্য ও অতিথিরা

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক নগরে লং আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে ১১ জুলাই দিনব্যাপী এই আয়োজন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণমূলক কথামালা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন কণ্ঠশিল্পী ইফাত, তানভীর শাহীন, আমানত ও সিজন। র‌্যাফল ড্রতে গ্র্যান্ড পুরস্কার সোনার গয়না ছাড়াও ছিল প্রথম পুরস্কার নিউইয়র্ক টু ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কার টেলিভিশন ও তৃতীয় পুরস্কার ল্যাপটপসহ মোট ১২টি পুরস্কার।

অন্যদিকে নারীদের হাঁড়িভাঙা ও বালিশ পাচার খেলা দারুণ ‍উপভোগ করেন সবাই। বনভোজনের উদ্বোধন করেন কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী তোফায়েল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি সোমা সাঈদ।

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর সাধারণ সম্পাদক আ স ম খালেদুর রহমান ও কার্যকরী সদস্য রেজাউল আবদুল্লাহর সঞ্চালনায় স্মৃতিচারণমূলক কথামালায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ।

আ স ম খালেদুর রহমান বলেন, আমাদের বনভোজনে প্রধান অতিথি থাকার কথা ছিল অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন এবং বনভোজনের সফলতা কামনা করেছেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সাবুনাথ চন্দ্র নাথ। বক্তব্য রাখেন—কমিউনিটি অ্যাকটিভিস্ট এমদাদুল হক, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম ও অর্গানাইজেশন ফর অ্যান্টি হেইট ক্রাইমের আহ্বায়ক সেলিম রেজা।

কুমিল্লা সোসাইটির বার্ষিক এ বনভোজন আয়োজনের আহ্বায়ক ছিলেন মো. আবুল হোসেন, সদস্যসচিব তাছলিমা পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, যুগ্ম সদস্যসচিব হাসিনা আক্তার, প্রধান সমন্বয়কারী সালাউদ্দিন চৌধুরী ও সমন্বয়কারী ছিলেন মো. আবদুল মতিন।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মফিজুল ইসলাম ভূঁইয়া, পৃষ্ঠপোষক ছিলেন কাজী আবদুর রশিদ, মোফাজ্জল হোসেন, বশির আহমদ ও জাকির হোসেন।

যাদের সার্বিক সহযোগিতায় এ বনভোজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তাঁরা হলেন—মনিরুল আলম, আবদুল্লাহ আল রেজা, আবদুল আলীম মিয়া, সাইদুল ইসলাম, মো. হাবিব উল্লাহ, আবদুল কাইয়ুম মিয়াজী, মো. এইচ আর ভূঁইয়া, মো. নজরুল ইসলাম, রাজন হাসান, শাহীন আলম, হাসিনা আক্তার, গোলাম সাঈদ, মো. ইব্রাহিম খলিল, আবু কাউছার, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, দীপক সাহা, রোমেল সরকার ও সালাহ উদ্দিন।