কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সির বনভোজন ২৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সির বার্ষিক বনভোজন ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। প্যাটারসনের স্থানীয় একটি হলে ৪ আগস্ট অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি রাজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মদাব্বির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী।
আরও বক্তব্য রাখেন মো. খায়রুল ইসলাম, আব্দুল লতিফ খান,
আতিকুল ইসলাম, তারেক চৌধুরী, জাবেদ মাহবুব, হিরন মিয়া, শামিম আহমদ, সাঈফ চৌধুরী, আমিনুল ইসলাম, ফাইম ইসলাম, মিরাজ হোসেন প্রমুখ।
সভায় ২৫ আগস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রেট মাউন্টেন উডল্যান্ড পার্ক নিউজার্সিতে অনুষ্ঠেয় এ বনভোজনে নিউজার্সিতে বসবাসরত সব কুলাউড়াবাসীকে সপরিবারে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।