কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের ভোটার তালিকা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা চূড়ান্ত করণ প্রক্রিয়া শেষে কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সদস্যরা
ভোটার তালিকা চূড়ান্ত করণ প্রক্রিয়া শেষে কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সদস্যরা

বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএর আসন্ন নির্বাচন ঘিরে নতুন ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে।
সংগঠনের ৫৫ জন আজীবন সদস্যসহ মোট ভোটার চূড়ান্ত করা হয়েছে এক হাজার ৬৭ জন। এতে সংগঠনের আয় হয়েছে ১১ হাজার ৭০ ডলার।
৬ জানুয়ারি রাতে সিটির এস্টোরিয়ায় প্রাইম ডিজাইনের অফিসে সংগঠনের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এদিন সন্ধ্যায় সংশ্লিষ্ট ভোটাররা অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমেদ, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও কোষাধ্যক্ষ এম এন বকুলের কাছে তাঁদের সদস্য ফরম জমা দেন। এ সময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমেদ, কমিশনার যথাক্রমে জাভেদ খসরু, শাহেদ দেলোয়ার চৌধুরী ও আবদুল মুকিত চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ৫ জানুয়ারি আনন্দমুখর পরিবেশে আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য দুটি প্যানেল ভোটার প্রক্রিয়ায় অংশ নেন। এক পক্ষে নেতৃত্ব দেন রাশেদুল মান্নান চৌধুরী, জামাল উদ্দিন, আলতাফ হোসেন, মো. আবদুল বাকী, জেবুল আহমদ, মো. এফ মালিক, শফি চৌধুরী, জাভেদ আহমদ, শাহ আলাউদ্দিন ও এনামুল ইসলাম খান। অপর পক্ষে নেতৃত্ব দেন এনায়েত হোসেন, জনি, কয়সার আহমেদ, সুফিয়ান আহমদ, রেজাউল করিম প্রমুখ।
এদিকে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষে নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।