কুষ্টিয়া জেলা সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিউল ইসলাম সভাপতি ও মো. বিদ্যুৎ হোসেন সাধারণ সম্পাদক
রবিউল ইসলাম সভাপতি ও মো. বিদ্যুৎ হোসেন সাধারণ সম্পাদক

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্‌ক-এর আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে রবিউল ইসলামকে সভাপতি ও মো. বিদ্যুৎ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
৯ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি চায়নিজ রেস্টুরেন্টে কুষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সহসভাপতি মো. রবিউল ইসলাম। সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি মো. আবদুল হামিদ, সাবেক সভাপতি মো. সুজাউদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার, সহসভাপতি মো. আমিনুল ইসলাম, মো. মমতাজ উদ্দিন, মো. হামিদুল ইসলাম, মো. রেজাউল হক, মো. আবদুর রাজ্জাক, মো. জালাল উদ্দিন, মো. কামরুজ্জামান, উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খান সাঈদ, মো. বিদ্যুৎ হোসেন, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবীব, মো. আবদুল ওয়াদুদ, মো. আশরাফুল ইসলাম, মো. জাহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. তিতুমির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদ, দপ্তর সম্পাদক মো. বশির উদ্দিন, অর্থ সম্পাদক মো. আবু হেনা মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো. রঞ্জু আহমেদ, সহ প্রচার সম্পাদক মো. ইবনে মোসায়েদ, মহিলা সম্পাদিকা বনি ফেরদৌস, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আরিফুল ইসলাম, মো. আলাউল হক প্রমুখ।
সভায় সবার সম্মতিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও মো. বিদ্যুৎ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন, সহসভাপতি মো. আমিনুল ইসলাম, মো. হামিদুল ইসলাম, মো. মমতাজ উদ্দিন, মো. বশির আহমেদ, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবীব, মো. আশরাফুল ইসলাম, মো. জাহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল ওয়াদুদ, সহসাংগঠনিক সম্পাদক মো. আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মো. রঞ্জু আহমেদ, প্রচার সম্পাদক মো. তিতুমির হোসেন, সহ প্রচার সম্পাদক মো. ইবনে মোসায়েদ, অর্থ সম্পাদক মো. বশির উদ্দিন, মহিলা সম্পাদিকা বনি ফেরদৌস, সহ মহিলা সম্পাদিকা সোনিয়া হক, সাংস্কৃতিক সম্পাদক মাফরুহা হক, কার্যকরী সদস্য-মো. আবদুল হামিদ, মো. সুজাউদ্দিন সেলিম, মো. আবদুল জব্বার, মো. আনিসুজ্জামান, মো. নিজামুল হক মিঠু, মো. হোসেন আলী।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন—মো. জামিরুল ইসলাম, মো. আমানউল্লাহ, মো. জালাল উদ্দিন, মো. রেজাউল হক ও মো. কামরুজ্জামান।