কুয়েতির গুলিতে চার মার্কিন সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতি বংশোদ্ভূত এক যুবকের গুলিতে চারজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের চাট্টানুগা নগরে এ ঘটনা ঘটে। একজন মার্কিন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। খবর এএফপির।
২৪ বছর বয়সী ওই যুবকের নাম মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজ। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ইউসুফ নিহত হন।