প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র বলেছে, তাদের কূটনীতিকদের ওপর চালানো হামলার তদন্ত অবশ্যই কিউবাকে করতে হবে। আপাতভাবে ধারণা করা হচ্ছে, এসব কূটনীতিকের ওপর শ্রবণেন্দ্রিয় (সনিক) হামলা চালানো হয়েছে। ফলে তাঁদের চিকিৎসা নিতে হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত শুক্রবার বলেন, কূটনীতিকদের ওপর হামলার নেপথ্যে কে রয়েছে, তা হাভানায় মার্কিন মিশন শনাক্ত করতে পারেনি। তিনি এ হামলাকে ‘স্বাস্থ্যের ওপর হামলা’ বলে বর্ণনা করেন। টিলারসন সতর্ক করে বলেন, ‘যেকোনো দেশকে তার নিজ দেশে অবস্থানরত কূটনীতিকের নিরাপত্তা দিতে হয়, এটি তার দায়িত্ব। সে হিসেবে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বও কিউবার ওপরই বর্তায়।