কূটনীতিকের গৃহকর্মী এখনো নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কর্মরত বাংলাদেশি কূটনীতিকের গৃহকর্মী নিখোঁজ রয়েছেন। মো. সাব্বির (৩৯) নামের এই গৃহকর্মী ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলির বাসায় কর্মরত ছিলেন। সাত মাস বা তারও বেশি সময় ধরে তাঁকে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে কাজী আনারকলিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে বদলি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত মাসে শ্রমিক পাচার, গৃহকর্মী নির্যাতন ও ভয় দেখিয়ে বিনা বেতনে কাজ করানোর অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে আমেরিকার পুলিশ গ্রেপ্তার করে। পরে মুচলেকা দিয়ে তিনি জামিন পান। এর কয়েক দিন পর জাতিসংঘে কর্মরত কূটনীতিক হামিদুর রশিদের বিরুদ্ধে নির্যাতন ও বেতন কম দেওয়ার অভিযোগ তোলেন তার গৃহকর্মী। এ ঘটনায় হামিদুর রশিদকেও গ্রেপ্তার করা হয়।
লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট থেকে বিষয়টি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে ডেপুটি কনসাল জেনারেল হিসেবে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজী আনারকলি। গৃহকর্মী সাব্বির আমেরিকায় আসার কিছুদিন পরই কাজী আনারকলির লস অ্যাঞ্জেলেসের বাসা থেকে নিখোঁজ হন।