কৃতী ছাত্র জামান মাহামুদকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে সনদ গ্রহণ করছে জামান মাহামুদ
সংবর্ধনা অনুষ্ঠানে সনদ গ্রহণ করছে জামান মাহামুদ

নিউইয়র্কের মামুন টিউটোরিয়াল ব্রঙ্কস শাখা থেকে সিটির স্টেট টেস্ট রেজাল্টে সর্বোচ্চ স্কোর পাওয়ায় দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর সংবর্ধনা পাওয়া ওই দুই কৃতী শিক্ষার্থী হলো জামান মাহামুদ ও এলহাম বিন মামুন।
জামান মাহামুদ বিগত বছরের মতো এবারও স্টেট টেস্ট রেজাল্টে সর্বোচ্চ গ্রেডসহ ম্যাথমেটিকসে ৬৪৯–এর মধ্যে ৬৪৯ পেয়েছে। গত বছরেও সে ম্যাথমেটিকসে ৬৫০–এর মধ্য ৬৫০ পেয়েছিল।
জামান মাহমুদ এবার ষষ্ঠ গ্রেডে ব্রঙ্কসের পেচ অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে। স্কাই ভার্সন বা ব্রঙ্কস সায়েন্স হাইস্কুলের মতো ভালো হাইস্কুলে ভর্তি হয়ে পরবর্তীতে হার্ভার্ড বা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছে সে।
জামান মাহমুদ কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের বড় ছেলে।