কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ ও স্কলারশিপ অ্যাওয়ার্ড হাতে কৃতি শিক্ষার্থীরা
সনদ ও স্কলারশিপ অ্যাওয়ার্ড হাতে কৃতি শিক্ষার্থীরা

নিউইয়র্কের বিশেষায়িত হাইস্কুলে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্‌ক।
১০ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসে একটি রেস্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বিশেষ স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আহ্বায়ক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান, ইভেন্ট কমিটির সদস্যসচিব মিয়া মো. আছকির ও এমডি জয়নাল আবেদীন খান।
ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল বাছির খান, সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমানের নেতৃত্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ প্রবাসী নতুন প্রজন্মের যেসব শিক্ষার্থী নিউইয়র্কের বিশেষায়িত হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে তাদের আরও উৎসাহিত করার জন্য স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষায়িত হাইস্কুলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে সনদসহ ২০০ ডলার স্কলারশিপ প্রদান করা হয়।
স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো—আয়ান চৌধুরী, মিনহাজ অলক, সাইদা সোহানা, সৈয়দ এম নাকীব, নিশাত তাসনীম, ফায়জা চৌধুরী, শাহ ইব্রাহিম সাদেক ও শাহ ওয়াফি।
২০১৯ সালে এসব শিক্ষার্থী নিজেদের জায়গা করে নেয় নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলগুলোতে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—প্রধান আহ্বায়ক মহিবুর রহমান বারোভুঁইয়া, নিউইয়র্কের মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, জকি উদ্দীন চৌধুরী, অ্যাটর্নি সাইদা তাসনীম, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ ও ইন্টেলিজেন্ট সার্জন সৈয়দ মাহবুব সুমন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মইনুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, হবিগঞ্জ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদদীন আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক উপদেষ্টা নাসির উদ্দীন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ অ্যালামনাইর সভাপতি ইব্রাহিম বারোভুঁইয়া, নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএর সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সভাপতি সাব্বির হোসেন প্রমুখ।
অন্যদের মধ্যে হবিগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা সৈয়দ আবদুল ওয়াহেদ, মীর আবদুল লতিফ, সাবেক সভাপতি কাজী শাব্বীর আহমেদ, নিউইয়র্ক সিটির সিনিয়র বাজেট অফিসার মীর আবুল বাশার সোহেল, ফয়সল আহমেদ, পারভেজ খান, আবুল কালাম, কায়েস চৌধুরী, ব্যবসায়ী উজ্জ্বল ইসলাম, সৈয়দ কাওসার, রোকন হাকিম, মান্না মুনতাসির, নাসের হোসেন, আখলাক আম্বিয়া চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবক ও অ্যাওয়ার্ডপ্রাপ্তরা আয়োজকদের ধন্যবাদ জানান। বক্তারা বাংলাদেশি মেধাবী প্রজন্মের অসামান্য সাফল্যের ভূয়সী প্রশংসা করে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সংগঠনের সভাপতি দেওয়ান বজলু চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান সমিতির পক্ষ থেকে অভিভাবক ও অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।