কৃত্রিম হাতে অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম বা বায়োনিক হাত সংযোজন করা হয়েছিল দুই রোগীর শরীরে। তাঁরা স্পর্শের অনুভূতি ফিরে পেয়েছেন। যু্ক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। ওই দুই ব্যক্তি এখন গাছ থেকে স্বচ্ছন্দে চেরি ফল পাড়তে পারেন। তাঁদের একজন ইগর স্পেটিক আড়াই বছর ধরে বায়োনিক হাতের মাধ্যমেই টের পাচ্ছেন বিভিন্ন রকমের অনুভূতি। কৃত্রিম হাতে যুক্ত সেনসরগুলো স্নায়ুতন্ত্রে সরাসরি সংকেত পাঠিয়ে নানান অনুভূতির বোধ দিতে পারে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন সায়েন্স ট্রানসলেশন্যাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিবিসি