কৃষ্ণাঙ্গ যুবককে পেছন থেকে গুলি করে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক ইজেল ফোর্ড গত ১১ আগস্ট লস অ্যাঞ্জেলেস পুলিশের গুলিতে নিহত হন। ছবি: এএফপি
নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক ইজেল ফোর্ড গত ১১ আগস্ট লস অ্যাঞ্জেলেস পুলিশের গুলিতে নিহত হন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবককে পেছন থেকে গুলি করেছিল পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ২৫ বছর বয়সী ইজেল ফোর্ড গত ১১ আগস্ট লস অ্যাঞ্জেলেস পুলিশের গুলিতে নিহত হন।
ফোর্ডের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়, এই কৃষ্ণাঙ্গ যুবককে তিনটি গুলি করা হয়। খুব কাছ থেকে একটি গুলি করা হয় পেছন দিয়ে। একটি গুলি বাহুতে ও অন্যটি পেটে বিদ্ধ হয়।
ফোর্ড মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তিনি নিরস্ত্র ছিলেন। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে ফুটপাত দিয়ে একাকী হাঁটার সময় পুলিশের দুজন টহল কর্মকর্তার সঙ্গে তাঁর বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের গুলিতে নিহত হন তিনি।
চলতি বছর যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ পুলিশের হাতে নিহত হয়েছে। এ নিয়ে দেশজুড়ে প্রচণ্ড বিক্ষোভ দেখা দেয়।