কে সি মংয়ের চিত্র প্রদর্শনী ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে সি মং
কে সি মং

নিউইয়র্কের অতি পরিচিত মুখ কে সি মংয়ের একক চিত্র প্রদর্শনী ২৬ অক্টোবর আয়োজন করা হয়েছে। এটি কে সি মংয়ের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। ‘ফেসেস্ট অব ফিলিং’ শিরোনামে এই প্রদর্শনী ২৬ অক্টোবর বিকেল পাঁচটায় উদ্বোধন হবে। সপ্তাহব্যাপী (অক্টোবর ২৬ থেকে নভেম্বর ২) এই প্রদর্শনী চলবে উডসাইডের ৬৭-১৯ রুজভেল্ট অ্যাভিনিউয়ের নোঙরে। বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত।

শিল্পী কে সি মংয়ের এই প্রদর্শনী আয়োজনে স্পনসর করেছে আনন্দধ্বনি, বাফা, গ্লোবাল বাংলা মিশন, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ, বায়োস্কোপ ফিল্মস ও শতদল। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আমেরিকান আর্টিস্ট ফোরামসহ এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার সাপ্তাহিক আজকাল।