কেউ গ্রেপ্তার করতে এলে দরজা খুলবেন না

নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। আমেরিকায় অবস্থানরত বাংলাভাষাভাষী প্রত্যেকে ইমিগ্রেশনের বিষয়টি নিয়ে কোনো না কোনো ঝামেলায় পড়ে থাকেন। অনেকে সঠিকভাবে অনেক কিছু জানতে পারেন না বলে নানা অসুবিধায় পড়েন এমনকি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তও হন। তাই ঘরে বসে সরাসরি প্রচারিত ‘ল অ্যান্ড ইমিগ্রেশন’ অনুষ্ঠানটি দেখে কিংবা অনুষ্ঠানটি নিয়ে আমাদের এই আয়োজনের মাধ্যমে পাঠকেরা ইমিগ্রেশন বিষয়ক অনেক অজানা বিষয় জানাতে পারবেন। আধা ঘণ্টার সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোন ও ফেসবুক পেজে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন আমেরিকায় বসবাসরত অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোনো আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়।
সর্বশেষ অনুষ্ঠানের মূল বিষয়টি হচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ধরপাকড় শুরু। কয়েক দিন আগে নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশ নথিপত্রহীন কয়েকজন অভিবাসীর ওপর গুলি চালিয়েছে। এতে আহত হয়েছেন কাগজপত্রহীন আমেরিকায় বসবাসরত কয়েকজন অভিবাসী। এ ছাড়াও পাবলিক চার্জের ওপর কিছু আলোচনা করেন এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি অ্যাটর্নি নাজমুল আলম।
অনুষ্ঠানের শুরুতে টেলিফোনে প্রশ্ন করেন টেক্সাস থেকে রফিক। তাঁর প্রশ্ন ছিল, অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদনকারীরা পাবলিক চার্জ নিলে তাদের ভবিষ্যতে কি কোনো সমস্যা হবে?
জবাবে নাজমুল বলেন, অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য পাবলিক চার্জ কার্যকরী না।
টেলিফোনে একজন শ্রোতা জানতে চান, তার ভিসা হচ্ছে এফ-১, স্টুডেন্ট ভিসা। এ ক্যাটাগরি থেকে যদি গ্রিনকার্ড পেতে চান তাহলে কি কি প্রসিডিউর তাকে ফলো করতে হবে?
জবাবে নাজমুল তাকে সরাসরি একজন অ্যাটর্নির কাছে যাওয়ার পরামর্শ দেন।
ফেসবুকে ফারুক রনি জানতে চান, তার গ্রিনকার্ডধারী মা ছয় বছর থেকে এখানে আছেন। তিনি লেখাপড়া জানেন না। এখন তার জন্য কি সিটিজেনশিপ বা নাগরিকত্বের আবেদন করা যাবে? তিনি কি নাগরিকত্ব পাবেন?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, অবশ্যই পাবেন, যারা লেখাপড়া জানেন না তাদের জন্য একটা ব্যবস্থা আছে। তবে এ ব্যাপারে তিনি যেন এই বিষয়ের ওপর বিজ্ঞ একজন অ্যাটর্নির মাধ্যমে কাজ করান।
জাহিদুল হাসান ফেসবুকে জানতে চান, সি-১ /ডি ভিসায় কি গ্রিনকার্ডের জন্য আবেদন করা যায়? আবেদন করলে কি গ্রিনকার্ড পাওয়া যাবে?
জবাবে নাজমুল বলেন, একমাত্র ক্রিমিনাল কেস বা ফৌজদারী মামলা ছাড়া বাকি সবাই গ্রিনকার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে কি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, তা জানতে হবে।
>টেলিফোনে একজন দর্শক জানতে চান, তিনি সম্প্রতি ইউএস সিটিজেন হয়েছেন, তার বাবার অ্যাপ্লাইয়ে তিনি আসেন এফ-২ বি ক্যাটাগরিতে অবিবাহিত হিসেবে। আসার আগে তিনি বিয়ে করেন, কিন্তু তা জানাননি। তারপর তিনি এখান থেকে ২০১৬ সালে দেশে গিয়ে বিয়ে করেন বলে দেখান। তাদের আট বছরের একটি বাচ্চা আছে। এখন কি তিনি তার স্ত্রী ও বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন?
টেলিফোনে একজন দর্শক জানতে চান, তার মেয়ে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছিল, অনেক দিন কোনো রেসপন্স না পেয়ে যোগাযোগ করলে তারা বলেছে যে, তারা একটি চিঠি দিয়েছে। কিন্তু সে কোনো চিঠি পায়নি। অনেক দিন পরে চিঠিটা পেলেও দেখা যায়, ইন্টারভিউয়ের দিন চলে গেছে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেছিল, আবার চিঠি দিয়ে জানাবে। কিন্তু এখনো কিছু জানায়নি। এখন কি করা উচিত?
জবাবে নাজমুল বলেন, কিছুদিন অপেক্ষা করতে হবে, নাগরিকত্বের চিঠি মিস হলে তারা আরেকটি চিঠি দেয়, তাই অবশ্যই পাঠাবে। আর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে বললে নতুন করে আবার করতে হবে।
ফেসবুকে রুমি আক্তার জানতে চান, তিনি তার বোনের জন্য অ্যাপ্লাই করতে চান, এ জন্য কি কি পেপার সাবমিট করতে হবে?
উত্তরে নাজমুল বলেন, অবশ্যই তাকে আমেরিকার সিটিজেন হতে হবে। তারপর বোনের, বোনের স্বামী, সন্তানদের পাসপোর্ট, জন্মের সনদপত্র লাগবে, পিটিশনারের নাগরিকত্বের কাগজ দিতে হবে, বাবা–মায়ের তথ্য লাগবে। এ ছাড়া তাকে অবশ্যই একজন বিজ্ঞ অ্যাটর্নির কাছে গিয়ে তার মাধ্যমে অ্যাপ্লাই করার পরামর্শ দেন তিনি।
ফেসবুকে শেখ সালাউদ্দিন জানতে চান, তার অ্যাসাইলাম অ্যাপ্লাই আছে, তিনি একটি মোটেলে কাজ করেন, মোটেলের মালিক তার জন্য স্পনসর করতে চাচ্ছেন, এটা কি সম্ভব হবে?
জবাবে নাজমুল আলম বলেন, এ রকম কেস বিচারকের কাছে যাবে এবং বিচারকের কাছে তার অ্যাটর্নি দিয়ে সবকিছু বলতে বলেন।
ইকবাল চৌধুরী ফেসবুকে জানতে চান, পিডি ২০০৭, এফ-৪ জুন তার ডব্লিউসি চিঠি আসে নভেম্বরের ১৩ তারিখে। তারপর ১১ ডিসেম্বর জমা দেন, কিন্তু এখনো রিভিউ পাননি, কেস রিভিউ পেতে কত দিন লাগবে? তারপর তাদের ইন্টারভিউ পেতে কত দিন লাগবে?
জবাবে নাজমুল বলেন, এখন নতুন আইনে রিভিউগুলো দেখতে দেরি লাগবে, কারণ এখন নতুন আইনে তারা কাগজপত্র দেখবে। এ ছাড়া যেকোনো ধরনের চিঠি বা যোগাযোগ করতে একজন অ্যাটর্নির মাধ্যমে করতে তিনি বলেন।
টেলিফোনে ব্রুকলিন থেকে আয়েশা আক্তার জানতে চান, তার ২০ বছরের নিচে ছেলের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ২০১৬ সালে এবং আপ্রুভল লেটার পেয়েছেন। তারপর তিনি স্পনসর কাগজপত্র জমা দিয়েছেন, এখন পর্যন্ত তিনি কোনো রেসপন্স পাননি। এখন কি তার ছেলে আসতে পারবে এবং গ্রিনকার্ড পাবে?
জবাবে নাজমুল বলেন, অবশ্যই পারবে, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন তাদের নিয়ম বদলে গেছে। যেমন পাবলিক চার্জ, তাই এখন যেসব কেস তারা নেবে এসব কেস তারা নতুন আইনানুযায়ী দেখবে, তাই একটু দেরি হবে। যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে একটু দেরি হলেও কেসটা পাবেন বলে জানান তিনি। নিজে থেকে কিছু না করারও পরামর্শ দেন তিনি। এসব ব্যাপারে অবশ্যই একজন অ্যাটর্নির মাধ্যমে কাজ করুন।
ফেসবুকে নাজমুল ইসলাম জানতে চান, তিনি তার স্ত্রীর জন্য সিভিল ডকুমেন্ট ন্যাশনাল ভিসা সেন্টারে সাবমিট করেছেন। তারা ইমেইল করেছে, পাসপোর্ট কপি ও পুলিশ ক্লিয়ারেন্স ইনভেলিড দেখাচ্ছে, এখন কি করতে হবে?
জবাবে নাজমুল বলেন, সবকিছু ঠিক করে তাকে রি-সাবমিট করতে হবে।
টেলিফোনে সালমা জানতে চান, তিনি আমেরিকার সিটিজেন এবং তাঁর বাবা-মায়ের জন্য অ্যাপ্লাই করতে চান। তার বাবার ভিজিট ভিসা আছে, এ অবস্থায় অ্যাপ্লাই করলে তাঁর বাবা কি ট্রাভেল করতে পারবেন? আর করতে পারলে কি তাকে এই অ্যাপ্লাইয়ের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে?
জবাবে নাজমুল বলেন, অবশ্যই পারবেন। তবে ইন্টারভিউয়ের সময় জানাতে হবে, তার ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। সত্য কথা বললে কোনো অসুবিধা হবে না। আর এ ব্যাপারে ইমিগ্রেশন অ্যাপ্লাইয়ের কাগজ সাবমিট করতে হবে না।
টেলিফোনে একজন দর্শক জানতে চান, তিনি সম্প্রতি ইউএস সিটিজেন হয়েছেন, তার বাবার অ্যাপ্লাইয়ে তিনি আসেন এফ-২ বি ক্যাটাগরিতে অবিবাহিত হিসেবে। আসার আগে তিনি বিয়ে করেন, কিন্তু তা জানাননি। তারপর তিনি এখান থেকে ২০১৬ সালে দেশে গিয়ে বিয়ে করেন বলে দেখান। তাদের আট বছরের একটি বাচ্চা আছে। এখন কি তিনি তার স্ত্রী ও বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন?
জবাবে নাজমুল বলেন, তাঁর বিষয়টি একটু কমপ্লিকেটেড, কারণ এটা একটা পারসোনাল ইস্যু। তাই তাকে সরাসরি একজন অ্যাটর্নির কাছে গিয়ে তাকে সবকিছু বলে দেখতে হবে কেসটা কীভাবে সাকসেস করা যাবে।
ফেসবুকে শ্রী ভৌমিক জানতে চান, এফ-৪ ক্যাটাগরিতে যদি পিটিশনার ইন্টারভিউয়ের সময় পর্যন্ত সাত-আট মাস আমেরিকায় না থেকে বাংলাদেশে থাকেন তাহলে কি ইন্টারভিউয়ে ভিসা পেতে কোনো সমস্যা হবে?
জবাবে নাজমুল বলেন, এফ-৪ ক্যাটাগরি হচ্ছে ভাইবোনের ভিসা। আর ভাইবোনের ভিসা কেবল সিটিজেনরাই করতে পারে। তাই এতে কোনো অসুবিধা হবে না। তবে ইন্টারভিউয়ের সময় পিটিশনার আমেরিকায় থাকলে ভালো হবে।
ব্রুকলিন থেকে টেলিফোনে আজাদ জানতে চান, তাঁর ছোট ভাইয়ের জন্য তার গ্রিনকার্ডধারী বাবা অ্যাপ্লাই করেছিলেন, তখন তার ভাইয়ের বয়স ছিল ২১ বছরের নিচে। তার অ্যাপ্লাই আপ্রুভ হয়েছে এবং ইন্টারভিউ কল এসেছে। কিন্তু এখন তার ভাইয়ের বয়স ২১ বছরের বেশি হয়ে গেছে। তার কি ভিসা হবে?
জবাবে নাজমুল আলম বলেন, চাইল্ড প্রটেক্ট আইনের আন্ডারে তার ভিসা হওয়ার কথা। তাই তিনি মনে করেন, তার ভিসা হবে।
প্রশ্ন পর্ব শেষে নাজমুল আলম বলেন, নিউইয়র্কে আগের কেউ বাইরে যেতে যেমন ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলে কাজ পাস পাওয়া যেত, বর্তমান পরিস্থিতিতে তা হয়তো আর হবে না। এখন এয়ারপোর্টে গেলে তাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে, এমনকি আমেরিকান পাসপোর্ট হলেও। তা না-হলে হয়তো তারা যাত্রীকে ফেরত পাঠিয়ে দেবে।
ফেসবুকে অনেকে হোম কেয়ার সম্বন্ধে জানতে চান, এটি কি পাবলিক চার্জে পড়বে?
জবাবে নাজমুল আলম বলেন, হোম কেয়ারটা হয়তো সরাসরি এর আওতায় পড়বে না। কারণ, এটি মানবতার খাতিরে দেওয়া হয়। একজন অক্ষম লোক তাকে দেখাশোনা করার জন্য সরকার একটা ব্যবস্থা করে দেয়, এটি পাবলিক চার্জে হবে না। তবে এটি মাত্রাতিরিক্ত যদি হয়, তবে এতে অসুবিধা হতে পারে। তিনি আরও বলেন, হোম কেয়ারের কোনো পার্টিকুলার বয়স লাগে না। যেকোনো বয়সের মানুষ যদি সে চলতে–ফিরতে অক্ষম হন।
পাবলিক চার্জে পড়বে ফুড স্টাম্প, হাউজিং অ্যাসিস্ট্যান্ট নেন বা কিছু কেস বেনিফিট নেন—সেগুলো পড়বে। তিনি বলেন, ফুড স্ট্যাম্প ১০০ ভাগ পাবলিক চার্জ।
ইমিগ্রেশন সদস্যদের ধরপাকড় সম্বন্ধে নাজমুল বলেন, ইমিগ্রেশনের কোনো লোক কোনো অবৈধ অভিবাসীর ঘরে গিয়ে কড়া নাড়লে তারা যেন প্রথমে জেনে নেয়, কারা দরজায় কড়া নাড়ছে। যদি ইমিগ্রেশনের লোক বলে জানায় এবং বলে যে তারা অ্যারেস্ট করতে এসেছে, তাহলে যেন জানতে চান অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা। যদি থাকে তবে বলতে হবে, দরজার নিচ দিয়ে দিতে। তারপর ওয়ারেন্ট পেপারে কার সাইন রয়েছে তা পরখ করে নিতে বলেন, ওয়ারেন্টে যদি ইমিগ্রেশনের সাইন থাকে তাহলে এটা রিফুউজ করবে। কারণ, এটি গ্রহণযোগ্য না, যদি বিচারকের সাক্ষর থাকে, তবে ওয়ারেন্ট বলে গণ্য হবে এবং এতে সারেন্ডার করাই ভালো। তবে ইমিগ্রান্ট বিচারকের সাক্ষর না থাকলে কার্যকরী হবে না।