কেক কেটে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের প্রিন্স পার্টি হলে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের নেতারা
জ্যাকসন হাইটসের প্রিন্স পার্টি হলে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের নেতারা

‘জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা’ জাসাসের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে কেক কাটলেন নেতা-কর্মীরা। ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র জাসাসের এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে প্রিন্স পার্টি হলে।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন জাসাস নেতা কাউসার আহমেদ। প্রধান অতিথি ছিলেন আবদুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, কুয়েত যুবদলের সভাপতি মাহফুজুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ মাহফুজুল মাওলা নান্নু, সাংগঠনিক সম্পাদক খলকু কামাল, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু।