কেনেডি মহাকাশ কেন্দ্রে বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ এলাকায় বিস্ফোরণ ঘটেছে। গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ এবং কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা জানায়, সকালে মহাকাশ কোম্পানি ‘স্পেস-এক্স’ পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ করতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মহাকাশ কেন্দ্রটি থেকে কয়েক মাইল দূরের বাড়িঘরও কেঁপে ওঠে। কয়েক মিনিট ধরে ঘটে একাধিক বিস্ফোরণ। ঘটনার পর সাইরেন শোনা যায়। ঘটনাস্থলের আলোকচিত্রে বড় ধরনের ধোয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। স্থানীয় কর্মকর্তারা ভাষ্য মতে, এটি পরীক্ষামূলক উৎক্ষেপণে আকস্মিক বিপত্তিমূলক পতন। এই রকেটটির চলতি সপ্তাহে ইসরায়েলি উপগ্রহ উৎক্ষেপণের কথা ছিল।
স্পেস-এক্স কোম্পানি পুনরায় ব্যবহারযোগ্য রকেটের যুগ শুরু করতে ও সাশ্রয়ী মূল্যে ব্যক্তিগত মহাকাশযাত্রার সুযোগ দিতে চায়। কোম্পানিটির ফ্যালকন-৯ রকেট মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) জ্বালানি ও সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হয়েছে। চারটি ব্যর্থ চেষ্টার পার গত এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই কোম্পানিটি সামুদ্রিক এক প্ল্যাটফর্মে একটি ফ্যালকন-৯ রকেটকে সফলভাবে অবতরণ করাতে সক্ষমও হয়। স্পেস-এক্সের কোম্পানি মালিক ইলন মাস্কের এ মাসেই মঙ্গলগ্রহে উপনিবেশ পরিকল্পনা প্রকাশের কথা ছিল।
ব্রেভার্ড কাউন্টির জরুরি ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এতে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।