কেন্দ্রীয় সভাপতির সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন দুপুরে জুম কনফারেন্সের মাধ্যমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি দরুদ মিয়া রনেলের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহীউদ্দিন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস।

দোয়া মাহফিলে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবদুল মালেক, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাগর মোহাম্মদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা শেখ মকলু মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহরাজ ফাহমী, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা রাজীব খান প্রমুখ।

যুক্তরাজ্য থেকে মাহফিলে যোগ দেন শেখ জাফর আহমেদ, আবু হাসনাত রিমন, বাংলাদেশ থেকে যোগ দেন কাওসার আহমেদ, মোহাম্মদ টুটুলসহ অনেকে। দোয়া মাহফিলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহসহ যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের সুস্থতা ও করোনাভাইরাসে যারা মারা গেছেন, তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আবদুল হাফিজ আবদার।