কেন্দ্রীয় কমিটিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠিত দলটির নতুন পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠিত নতুন কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে অধিবেশনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
আরও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক এনাম ও উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ত্যাগী নেতা-কর্মীর সমন্বয়ে গঠিত আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে। আগের মতোই জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদেরের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যাবে।