কেমন মানুষ ছিলেন তাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেমন মানুষ ছিলেন সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক দম্পতি? ছুটির দিনের আড্ডা-উৎসবে কী এমন ঘটেছিল যে তার পরপরই এমন রোমহর্ষক ঘটনা ঘটালেন স্বামী-স্ত্রী দুজনে মিলে?
ক্যালিফোর্নিয়ার বার্নার্ডিনোর ঘটনার পর এসব প্রশ্নই আসছে তদন্তকারী থেকে শুরু করে সবার মনে।
ফারুক-মালিক দম্পতি যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক ডয়লে মিলার জানান, রেডল্যান্ডসে তাঁর বাড়িটি যখন ওই দম্পতি ভাড়া নেন, তখন দুশ্চিন্তা করার মতো কিছু দেখেননি তিনি। তিনি বলেন, সব খোঁজখবর নেওয়া হয়েছিল। তাঁর লেনদেন ভালো ছিল...সবকিছুই।
ফারুক নিয়মিত যেতেন একটি ইসলামিক সেন্টারে। সেটির পরিচালক মোস্তফা কুকো বলেন, ফারুক একটু লাজুক স্বভাবের ছিলেন। সহজে মানুষের সঙ্গে মিশতে পারতেন না।