কেরির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কেরি
জন কেরি

বাড়ির সামনে জমে থাকা তুষারের স্তূপ সরিয়ে না ফেলায় ৫০ ডলার জরিমানা গুনতে হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে। বোস্টনের নগর কর্মকর্তারা গত বৃহস্পতিবার এ জরিমানা করেন তাঁকে। গত সপ্তাহে ব্যাপক তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের অনেক স্থানেই এ রকম তুষারের স্তূপ তৈরি হয়। দ্য বোস্টন গ্লোব পত্রিকা বলেছে, কেরি তাঁর বিকন হিলের বাড়ির সামনে পিংকনেই স্ট্রিটের ফুটপাতে জমে থাকা তুষার না সরানোয় পথচারী চলাচলে বিঘ্ন ঘটে। কেরির মুখপাত্র বলেন, কূটনীতিকেরা সাধারণ নাগরিকের মতোই। কেরি শিগগিরই জরিমানা শোধ করবেন।
টাইমস অব ইন্ডিয়া