প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন আলোচনা করছে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উন বাইয়ুং-সির সঙ্গে সংবাদ সম্মেলনে কেরি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের দিন পর্যন্ত পারমাণবিক প্রকল্প বন্ধে উত্তর কোরিয়া কোনো পদক্ষেপই নেয়নি। বরং নানাভাবে উসকানি দিয়ে আসছে।
রয়টার্স