কৌশলগত অংশীদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ইসরায়েলকে একটি ‘বড় কৌশলগত অংশীদার’ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করেছেন। এর ফলে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে এ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বুধবার প্রতিনিধি পরিষদে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। নতুন আইনটি অনুযায়ী দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি, গবেষণাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়বে। এর বলে ইসরায়েলে রাখা মার্কিন অস্ত্রের মজুত আরও বাড়ানো সম্ভব হবে।
এএফপি